Tuesday, October 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রাবণের দশ মাথায় ড. ইউনূস ও ইলন মাস্ক: ভারতে উগ্রপন্থীদের রাজনৈতিক হীনম্মুন্যতা

October 20, 2026
A A
রাবণের দশ মাথায় ড. ইউনূস ও ইলন মাস্ক: ভারতে উগ্রপন্থীদের রাজনৈতিক হীনম্মুন্যতা

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে দশেরা উৎসবকে কেন্দ্র করে এক অদ্ভুত ও উসকানিমূলক পোস্টার নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সনাতন রক্ষা সংগঠনের ব্যানারে তৈরি করা ওই পোস্টারে পৌরাণিক চরিত্র রাবণের ১০ মাথায় ড. মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্কসহ বিশ্ববরেণ্য ও ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিকের মুখচ্ছবি বসানো হয়েছে। ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ শিরোনামে এই পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) উত্তরপ্রদেশে উদযাপিত হতে যাওয়া ঐতিহ্যবাহী ‘রাবণ দহন’ উৎসবকে সামনে রেখে এই পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে দশটি মাথায় প্রতীকীভাবে যাঁদের মুখ ব্যবহার করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মার্কিন বিলিয়নেয়ার ইলন মাস্ক, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব, ভারতের সাবেক এমএলএ আতিক আহমেদ ও মুক্তার আনসারি, আজম খান, আইনজীবী প্রশান্ত ভূষণ, বিশিষ্ট দাতা জর্জ সরোস এবং মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমর। গত বছরও দেশটির একটি দুর্গোৎসব মণ্ডপে ড. মুহাম্মদ ইউনূসকে অসুর রূপে উপস্থাপন করে চরম উসকানি দেওয়া হয়েছিল।

এদিকে, এই পোস্টার প্রকাশ্যে আসার পর তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সমাজবাদী পার্টির কর্মীরা লক্ষ্ণৌয়ের একটি স্থান থেকে অখিলেশ যাদবের ছবিযুক্ত ওই পোস্টারটি ক্ষোভের সঙ্গে ছিঁড়ে বা অপসারণ করছেন।

সমাজবাদী পার্টির এক সংসদ সদস্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অখিলেশ যাদবের ক্রমবর্ধমান জনসমর্থন ও জনপ্রিয়তায় ভীত হয়েই বিজেপি সমর্থিত উগ্র গোষ্ঠীগুলো এই ধরনের নিচ ও কুরুচিপূর্ণ রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে। দশেরার মতো ধর্মীয় উৎসবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিশ্বনেতাদের অবমাননা করার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল।

Related Posts

অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
জামায়াত

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

October 20, 2026
আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্য: ‘শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে’

October 20, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

October 20, 2026

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version