Wednesday, October 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

বিএনপির এমপিকে যুবলীগ নেতার ফুলেল শুভেচ্ছা, বিএনপিতে ক্ষোভ

October 20, 2026
A A
বিএনপির এমপিকে যুবলীগ নেতার ফুলেল শুভেচ্ছা, বিএনপিতে ক্ষোভ

গাইবান্ধায় বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান রোকন। দলীয় এক প্রভাবশালী নেতার হাত ধরে যুবলীগ নেতার এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানোর এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে তুমুল তোলপাড় ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। তাঁর উপস্থিতিতেই বিগত দিনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও নিপীড়নে জড়িত অভিযুক্ত যুবলীগ নেতাকে এমপির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

এ ঘটনায় গভীর নিন্দা ও অসন্তোষ প্রকাশ করে ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন হাসান খাজা বলেন, “উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রোকন বিগত আওয়ামী আমলের ক্ষমতাবলে আমাদের অগণিত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক মামলা দিয়েছেন। তাঁর কারণে আমাদের ছেলেরা বছরের পর বছর জেল খেটেছেন। এখন ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে দলের কিছু সুবিধাবাদী নেতা তাঁকে এমপির সঙ্গে ভিড়িয়ে দিচ্ছেন।”

বিতর্কিত এ ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন সংসদ সদস্য মমতাজ আলো। তিনি বলেন, “আমি ঢাকা থেকে এসে স্থানীয় সবাইকে চিনি না। আমার অনুষ্ঠানে শিক্ষকসহ নানা পেশার প্রতিনিধিরা এসেছিলেন। কে বিএনপি বা কে আওয়ামী লীগ—তা স্থানীয় নেতারা আমাকে না জানালে আমার পক্ষে বোঝা সম্ভব নয়।”

মুঠোফোনে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি মমতাজ আলো আরও জানান, স্থানীয় বিএনপি নেতারা তাঁকে ওই যুবলীগ নেতার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আগে থেকে কিছুই জানাননি। এ ধরনের বিতর্কের দায় সম্পূর্ণ জেলা বিএনপিকেই নিতে হবে উল্লেখ করে তিনি জানান, ঘটনাটির কৈফিয়ত চেয়ে জেলা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠাচ্ছেন তিনি।

এদিকে, কেন অভিযুক্ত যুবলীগ নেতাকে এমপির সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো এবং এ ঘটনায় তৃণমূলের তীব্র ক্ষোভের বিষয়ে বক্তব্য জানতে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

Related Posts

বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

October 20, 2026
বাংলাদেশ

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

October 20, 2026
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

October 20, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতে ড. ইউনূসের অবমাননাকর ‘রাবণ পোস্টার’ ছিঁড়ে ফেললো সমাজবাদী পার্টি

October 20, 2026

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version