Saturday, October 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

August 23, 2025
A A

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে। খবর, এএফপি’র।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহেকে তার ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লন্ডন সফরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই সময়ে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগ রয়েছে, তিনি তার স্ত্রীর একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে এই সফরে গিয়েছিলেন। এই সফরের জন্য সরকারি তহবিলের অপব্যবহার করেছেন। বিক্রমাসিংহে হাভানা থেকে জি-৭৭ শীর্ষ সম্মেলন শেষে লন্ডন সফর করেছিলেন। তার বিরুদ্ধে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

রনিলের গ্রেফতারের মাধ্যমে বর্তমান লঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার সাবেক রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তে তাদের কঠোর অবস্থান তুলে ধরল।

অনুরা ক্ষমতায় আসার পর দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুই জন সাবেক জ্যেষ্ঠ মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধেও রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

২০২২ সালে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়। ওই সময় দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে। তখন তার জায়গায় দায়িত্ব নেন রনিল। তবে ২০২৪ সালের নির্বাচনে হেরে রাষ্ট্র ক্ষমতা হারান তিনি। এর আগে, সাতবার দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রবীণ এ রাজনীতিবিদ।

এদিকে, বিক্রমাসিংহের সমর্থকেরা অভিযোগ করছেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল ও জটিল হয়ে উঠতে পারে।

Related Posts

আন্তর্জাতিক

৯ দেশে মোতায়েন তুরস্কের ‘কোরকুত’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

October 24, 2026
আন্তর্জাতিক

মুজতবা খামেনি কেন জনসমক্ষে আসেন না, জানালেন ইরানি কূটনীতিক

October 23, 2026
আন্তর্জাতিক

ইসরাইলের স্বাধীনতা দিবসে মোদিকে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ নেতানিয়াহুর

October 23, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, রক্ষা পেলেন অল্পের জন্য

October 24, 2026

ধর্মীয় প্রতিষ্ঠানে নিজেদের অন্যায় আড়াল, অন্যের অন্যায়ে সরব; এ কেমন নৈতিকতা— প্রশ্ন ইসলামি বক্তা সাইফুল্লাহর

October 24, 2026

৯ দেশে মোতায়েন তুরস্কের ‘কোরকুত’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

October 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version