Wednesday, October 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home ফিচার

মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা

October 21, 2026
A A
মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও সাবেক মুখপাচ্ছত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাতের পর থেকে প্রতিনিয়ত সামনে আসছে তাঁর জীবনের নানা আবেগঘন স্মৃতিচিহ্ন। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিয়ের দিনের এক বিরল ও আবেগঘন চিত্র প্রকাশ করেছেন তাঁর বড় বোন মাসুমা হাদি। সেখানে বাবার পোশাক ও আভিজাত্য ধারণ করে বিয়ের পিঁড়িতে বসা ওসমান হাদির অমলিন স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) নিজ ফেসবুক আইডিতে ছোট ভাই ওসমান হাদির বিয়ের পোশাকপরিহিত ছবি শেয়ার করে আবেগঘন একটি স্মৃতিচারণমূলক পোস্ট দেন মাসুমা হাদি। ছবিতে দেখা যায়, মরহুম বাবার রেখে যাওয়া ঐতিহ্যবাহী আবা ও মাথায় পাগড়ি পরে বেশ সাদাসিধে আমেজে সেজেছেন ওসমান হাদি। ক্যাপশনে মাসুমা হাদি লেখেন, “গায়ে আব্বার আবা, মাথায় আব্বার পাগড়ি—আমাদের ওসমান গনি বিয়ের সাজে। জুমার নামাজ শেষে মসজিদেই ওসমান গনির বিয়ে সম্পন্ন হয়েছিল।”

উল্লেখ্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’ প্রতিষ্ঠা করার পর থেকে আমৃত্যু মুখপাত্র ও আহ্বায়ক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছেন বিপ্লবী এই নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রাজনীতিতে তরুণদের এক নতুন বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে তাকে লক্ষ্য করে আততায়ী চক্রের প্রকাশ্য গুলি চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই তরুণ নেতা।

ওসমান হাদির ওপর নির্মম হামলার ঘটনায় ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেছিলেন, যা তাঁর মৃত্যুর পর সরাসরি হত্যা মামলায় রূপান্তরিত হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে তড়িঘড়ি করে আদালতে চার্জশিট জমা দিলে মামলার বাদী তাতে নারাজি আবেদন জানান। পরবর্তীতে আদালতের নির্দেশে বর্তমানে মামলাটির অধিকতর পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করছে সিআইডি।

Related Posts

বাংলাদেশ

ফের চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা

October 21, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

October 21, 2026
জামায়াত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফের চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা

October 21, 2026

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

October 21, 2026

প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version