Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

October 21, 2026
A A
রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

রাজধানী জুড়ে নৈরাজ্য ও চাঁদাবাজির লাগাম টানতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ৫৪৫ জন সন্দেহভাজন চাঁদাবাজের একটি তালিকা তৈরি করেছে প্রশাসন। তবে তালিকা চূড়ান্ত হলেও রহস্যজনক কারণে থমকে আছে পুলিশি অভিযান। ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিদের স্পর্শ করতে গিয়ে চাকরি কিংবা রাজনৈতিক প্রতিহিংসার ফাঁদে পড়ার আতঙ্কে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা এখন দৃশ্যত হাত গুটিয়ে বসে আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত চাঁদাবাজদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গ্রেপ্তার-পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে—সে বিষয়ে সদর দফতর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে মাঠপর্যায়ে কোনো স্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়নি। তার ওপর তালিকার বড় একটি অংশ ক্ষমতাসীন দলের ছায়াতলে থাকায়, তাঁদের বিরুদ্ধে হাত বাড়ালে উল্টো শাস্তিমূলক ব্যবস্থা বা বদলির মুখে পড়তে হতে পারে—এমন গভীর দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর রাজধানীর চাঁদাবাজদের নিয়ে এটি দ্বিতীয়বারের মতো তালিকা তৈরির উদ্যোগ। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১ হাজার ২০০ জনেরও বেশি সন্দেহভাজনের আলাদা তালিকা তৈরি করেছিল, যার একটি বিরাট অংশই সরাসরি ক্ষমতাসীন বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আগের তালিকা ধামাচাপা পড়ার পর নতুন এই ৫৪৫ জনের তালিকা নিয়ে কতটুকু নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম সংশয় দেখা দিয়েছে।

আরওপড়ুন

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

প্রকাশ্যে এলো তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ১৬ দফার ‘মক্কা চুক্তি’

সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে সবচেয়ে বেশি চাঁদাবাজের অভয়ারণ্যে পরিণত হয়েছে তেজগাঁও এলাকা, যেখানে তালিকাভুক্ত ১৫৫ জন চাঁদাবাজ প্রকাশ্যে তৎপর। এছাড়া অভিজাত এলাকা গুলশানে ৮৫, উত্তরায় ৭২, ঐতিহ্যবাহী লালবাগে ৭১, মিরপুরে ৬৬, রমনায় ৫০, ওয়ারীতে ২৪ এবং মতিঝিলে ২২ জন চাঁদাবাজ চিহ্নিত হয়েছে।

চাঞ্চল্যকর বিষয় হলো, সম্প্রতি খতিয়ে দেখা ২১৫ জন চাঁদাবাজের প্রাথমিক তথ্যে দেখা গেছে, তাদের মধ্যে অন্তত ৭৫ জনই সরাসরি বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পদে বা পরিচয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে। রাজনৈতিক পরিচয়কে ঢাল বানিয়ে রাজধানীজুড়ে বহাল তবিয়তে চলা এই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিতে পারবে, নাকি পুরো তালিকাই কেবল নথিপত্রে বন্দি থাকবে—সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

Related Posts

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা
বাংলাদেশ

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

October 21, 2026
প্রকাশ্যে এলো তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ১৬ দফার ‘মক্কা চুক্তি’
আন্তর্জাতিক

প্রকাশ্যে এলো তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ১৬ দফার ‘মক্কা চুক্তি’

October 21, 2026
মিষ্টির পর ইশরাকের পদত্যাগ: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দলীয় ভাবমূর্তি রক্ষার কৌশল
বাংলাদেশ

মিষ্টির পর ইশরাকের পদত্যাগ: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দলীয় ভাবমূর্তি রক্ষার কৌশল

October 21, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

রাজধানীতে ৫৪৫ চাঁদাবাজের তালিকায় বিএনপি ও সহযোগী নেতার নাম: ভয়ে নীরব পুলিশ!

October 21, 2026
প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

October 21, 2026
মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা

মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০