Wednesday, October 28, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

মাদক, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যাংকিং খাতে বিএনপি সরকারের ব্যর্থতা দেখছেন নাহিদ ইসলাম

October 28, 2026
A A
মাদক, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যাংকিং খাতে বিএনপি সরকারের ব্যর্থতা দেখছেন নাহিদ ইসলাম

মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিএনপি সরকারের ব্যর্থতা রয়েছে বলে সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে করণীয় নির্ধারণের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণের পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না।

ব্যাংকিং খাতের বিষয়ে তিনি বলেন, এ খাতে উল্লেখযোগ্য সংস্কার হয়নি। ফলে ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও কমে যাচ্ছে।

এ ছাড়া বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

এ সময় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক কর কমিশনারের ৫ বছরের কারাদণ্ড

October 28, 2026
বাংলাদেশ

অর্থের বিনিময়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

October 28, 2026
বাংলাদেশ

নাটোরে ছাত্রদল নেতা খুন: বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে

October 28, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

October 28, 2026

নেতানিয়াহু ও আইজেনকোটের পাল্টাপাল্টি দাবি, ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

October 28, 2026

মাদক, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যাংকিং খাতে বিএনপি সরকারের ব্যর্থতা দেখছেন নাহিদ ইসলাম

October 28, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version