Friday, October 30, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ এর সাথে সেনাবাহিনীর গোলাগুলি, অস্ত্র উদ্ধার

October 30, 2026
A A
খাগড়াছড়িতে ইউপিডিএফ এর সাথে সেনাবাহিনীর গোলাগুলি, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা উপজেলার তবলছড়ি এলাকার ঢাল্যে ছড়াপাড়ায় পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল)-এর একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযানকালে সেনাসদস্যদের লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়লে সেনাবাহিনীর পক্ষ থেকেও পাল্টা গুলি বর্ষণ করা হয়। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিলন চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (মূল)-এর ৮ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ঢাল্যে ছড়াপাড়ার একটি টিনশেড ঘরে অবস্থান নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।


খবর পেয়ে সেনাবাহিনীর একটি চৌকস অভিযানকারী দল দ্রুত ওই এলাকায় পৌঁছায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে আস্তানায় থাকা সশস্ত্র সন্ত্রাসীরা সেনাদলকে লক্ষ্য করে হঠাৎ ৭ থেকে ১০ রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে।

আকস্মিক এই আক্রমণের মুখে সেনাবাহিনীর টহল দল অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাৎক্ষণিক পাল্টা জবাব দেয় এবং অবস্থান নিয়ে পাল্টা গুলি চালায়। সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে ইউপিডিএফ সদস্যরা পাহাড়ি গহীন জঙ্গলের দিকে পালিয়ে আত্মগোপন করে।

পরবর্তীতে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং পরিত্যক্ত আস্তানাটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়। তল্লাশিকালে আস্তানা থেকে একটি জার্মানির তৈরি ‘জি-৩’ (G-3) হেভি রাইফেল, ১১ রাউন্ড তাজা গুলি এবং ৭টি ব্যবহৃত কার্তুজের ফায়ার করা খোসা উদ্ধার করা হয়।

অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও আস্তানা থেকে ইউপিডিএফের আঞ্চলিক চাঁদা আদায়ের রসিদ বই, একটি সৌর বিদ্যুতের সোলার প্যানেল, ৫টি পাওয়ার কনভার্টার (DC-to-AC) এবং তাদের ব্যবহৃত বিভিন্ন গৃহস্থালি সামগ্রী জব্দ করেছে যৌথবাহিনী।

অভিযান শেষ হওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও পালিয়ে যাওয়া সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে ও পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওই অঞ্চলে সেনাবাহিনীর জোরদার চিরুনি অভিযান ও টহল অব্যাহত রয়েছে।

Related Posts

আওয়ামী লীগ

ধানক্ষেতে লুকিয়েও রক্ষা পেলেন না আ. লীগ নেতা, ডিবির হাতে আটক

October 30, 2026
বাংলাদেশ

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, জানালেন পিবিআই প্রধান

October 30, 2026
বাংলাদেশ

কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চুরির অভিযোগে শাখা ছাত্রদল সভাপতি আটক

October 30, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধানক্ষেতে লুকিয়েও রক্ষা পেলেন না আ. লীগ নেতা, ডিবির হাতে আটক

October 30, 2026

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, জানালেন পিবিআই প্রধান

October 30, 2026

কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চুরির অভিযোগে শাখা ছাত্রদল সভাপতি আটক

October 30, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version