Friday, October 30, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

October 30, 2026
A A
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার রাতে ধাওয়া করা ব্যক্তিরা সাধারণ কোনো অপরাধী নয়, বরং তারা ‘পুলিশের লোক’ ছিল।

বৃহস্পতিবার দিবাগত রাতে তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকা থেকে লাশ উদ্ধারের স্থানটির মাত্র ৫০ গজ দূরে অবস্থিত টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে বাইকটি রাজধানীর উত্তরখান থানায় নিয়ে যাওয়া হয়।

পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, উদ্ধার হওয়া বাইকটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। তবে নিখোঁজ হওয়ার আগে সংগৃহীত সিসিটিভি ফুটেজে তাহসিফের বাইকের পেছনে কোনো নম্বরপ্লেট দেখা যায়নি এবং উদ্ধার হওয়া গাড়িটিতেও কোনো নম্বরপ্লেট নেই।

তদন্ত সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের মতে, যে রাজবাড়ী ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে সেটি একটি চিহ্নিত মাদক স্পট। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবারী কিংবা কোনো পক্ষের ধাওয়া খেয়ে তাহসিফ আত্মরক্ষার্থে নদে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মারা যেতে পারেন। তবে দীপের বিস্ফোরক এই দাবি যে ধাওয়াকারীরা পুলিশের লোক ছিল—তা এখন গভীরভাবে যাচাই-বাছাই করছে পিবিআই।

সিসিটিভি ফুটেজ ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। ওইদিন রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মুঠোফোনে শেষ ভয়েস মেসেজে দ্রুত ফিরে আসার কথা জানানোর পরই তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। পরদিন বুধবার বিকেলে তুরাগের রাজবাড়ী ঘাট থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ। লাশ পাওয়ার সময় হাতঘড়ি ও পকেটের জিনিসপত্র অক্ষত থাকলেও বাইকটি নিখোঁজ ছিল।

আরওপড়ুন

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের ‘পুরস্কার’: ১২ বছর পর আওয়ামী আমলে ভুয়া সনদ পান মানিক পশারী

সাত দফা দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবেন ১৯ জেলার নেতাকর্মীরা

এই মৃত্যুরহস্যের জট খুলতে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নেয় পিবিআই মেট্রো উত্তর। এর আগে উত্তরার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের গ্যারেজের সামনে দীপের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা দুটি আলাদা বাইকে এলাকা ছেড়েছিলেন।

বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে উত্তরার বাসায় তাহসিফের দাফন সম্পন্ন হয়েছে। তবে তাঁর বাবা কে এম এনায়েতুল করিম একে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে বলেছেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়; সুষ্ঠু তদন্ত হলেই আসল সত্য বেরিয়ে আসবে। বর্তমানে নৌ পুলিশকে সাথে নিয়ে পিবিআই পুরো ঘটনার ছায়া তদন্ত অব্যাহত রেখেছে।

Related Posts

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের ‘পুরস্কার’: ১২ বছর পর আওয়ামী আমলে ভুয়া সনদ পান মানিক পশারী
প্রধান সংবাদ

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের ‘পুরস্কার’: ১২ বছর পর আওয়ামী আমলে ভুয়া সনদ পান মানিক পশারী

October 30, 2026
সাত দফা দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবেন ১৯ জেলার নেতাকর্মীরা
জামায়াত

সাত দফা দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবেন ১৯ জেলার নেতাকর্মীরা

October 30, 2026
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৭১০ কোটি ডলার, চাপে ট্রাম্প
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৭১০ কোটি ডলার, চাপে ট্রাম্প

October 30, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি

October 30, 2026
আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের ‘পুরস্কার’: ১২ বছর পর আওয়ামী আমলে ভুয়া সনদ পান মানিক পশারী

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের ‘পুরস্কার’: ১২ বছর পর আওয়ামী আমলে ভুয়া সনদ পান মানিক পশারী

October 30, 2026
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

October 30, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০