Tuesday, November 3, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

পর্ষদ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গড়িমসি, কোন পথে ইসলামী ব্যাংক

লাভজনক অবস্থা থেকে চলতি বছরের ৯ মাসে লোকসান ৩,২৮৫ কোটি টাকা

November 3, 2026
A A
পর্ষদ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গড়িমসি, কোন পথে ইসলামী ব্যাংক

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও লুটপাটের কারণে ধসে পড়েছিল দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ২০২৪ সালের ৫ আগস্টের পর এস আলমের দখলমুক্ত হয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করলেও, ২০২৬ সালের শুরু থেকে নতুন করে গভীর প্রশাসনিক ও পরিচালনা সংকটে পড়েছে ব্যাংকটি।

বর্তমানে কোনো পরিচালনা পর্ষদ ছাড়াই চলছে এই বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানটি। চলতি ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়কালে ব্যাংকটি প্রায় ৩ হাজার ২৮৫ কোটি টাকার বিশাল পরিচালন লোকসানের মুখোমুখি হয়েছে।

চলতি বছরের মে মাসে বাংলাদেশ ব্যাংকের সাবেক বিতর্কিত ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া এবং পরবর্তীতে এমডি মো. ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর ব্যাংকে অস্থিরতা চরম আকার ধারণ করে। বিক্ষোভের মুখে চেয়ারম্যানের পদত্যাগের পর গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের দায়িত্ব এবং মো. আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘদিন পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ না থাকায় ব্যাংকটির করপোরেট গ্রাহকদের মধ্যে তীব্র আস্থার সংকট তৈরি হয়েছে। ঋণ অনুমোদন, নতুন বিনিয়োগ, ঋণ সীমা বৃদ্ধি কিংবা বড় অঙ্কের আমদানি-রপ্তানি অর্থায়নের মতো বড় ও কৌশলগত সিদ্ধান্তগুলো আটকে রয়েছে। এর সরাসরি প্রভাবে আমানত ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা থেকে আশঙ্কাজনকভাবে কমে ১ লাখ ৬১ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

এর পাশাপাশি ব্যাংকটির খেলাপি ঋণ রেকর্ড পরিমাণে পৌঁছেছে। চলতি বছরের জুন শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৪ কোটি টাকা, যা ব্যাংকটির মোট বকেয়া ঋণের প্রায় ৫২ শতাংশ এবং দেশের পুরো ব্যাংকিং খাতের মধ্যে সর্বোচ্চ।

এই সংকটের বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জানান, বিকল্প ব্যবস্থা না রেখে এতদিন ধরে একটি শীর্ষ ব্যাংকের পর্ষদ ভেঙে ফেলে রাখা চরম উদাসীনতা। কেন্দ্রীয় ব্যাংকের এই ধরনের সিদ্ধান্তের কারণেই লাভজনক হতে যাওয়া ব্যাংকটি আবার লোকসানে পড়েছে, যা বড় ধরনের বিপদের ইঙ্গিত দিচ্ছে।

সাবেক ব্যাংকার নুরুল ইসলাম খালিফা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের আমলেও যোগ্য লোকদের দিয়ে পর্ষদ গঠন না করাটা হতাশাজনক। কেন্দ্রীয় ব্যাংক কোনো বিশেষ মহলের অদৃশ্য এজেন্ডা বাস্তবায়ন করতেই পর্ষদ গঠনে কালক্ষেপণ করছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

অন্যান্য অর্থনীতিবিদরাও মনে করছেন, ইসলামী ব্যাংক পুনরায় সংকটে পড়লে তার নেতিবাচক প্রভাব পুরো জাতীয় অর্থনীতিতে পড়বে।

তবে সব অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ইসলামী ব্যাংকের তারল্য সংকট ও দুসময় অনেকটাই কেটে গেছে। বিতর্কহীন ও পুরোপুরি যোগ্য ব্যক্তিদের দিয়ে একটি শক্তিশালী পর্ষদ গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই নতুন পর্ষদ ঘোষণা করা হবে।

Related Posts

জামায়াত

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

November 3, 2026
প্রধান সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

November 3, 2026
জামায়াত

কারামুক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কারাফটকে জামায়াতের সংবর্ধনার

November 3, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

November 3, 2026

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

November 3, 2026

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

November 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version