Tuesday, November 3, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা

November 3, 2026
A A
জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একেএম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ আগস্ট তাঁর মা মোসাম্মৎ জোসনা আক্তার পাঁচলাইশ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২৫ সালের ২৩ জুন পুলিশ একেএম জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করে এবং ২৪ জুন আদালতে সোপর্দ করে। মূল এজাহারে নাম না থাকলেও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

আদালতের নথি ও পুলিশের প্রতিবেদনে জিয়াউদ্দিনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনের ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৭ জুলাই আদালত থেকে জামিন পান তিনি।

এদিকে ২০২৬ সালের ১৪ মে অনুমোদিত এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিতে ‘জিয়া রনি’ নামে এই একেএম জিয়াউদ্দিনকেই যুগ্ম আহ্বায়ক করা হয়। একাধিক নথি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, যুবলীগ সম্পৃক্ততায় গ্রেপ্তার হওয়া একেএম জিয়াউদ্দিন ও এনসিপি নেতা জিয়া রনি একই ব্যক্তি। তড়িঘড়ি করে শেষ মুহূর্তে তাঁর নাম কমিটিতে যুক্ত করা হয় বলে এনসিপির একটি সূত্র জানিয়েছে।

পদ পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে একেএম জিয়াউদ্দিন দাবি করেন, তাঁকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক নুরুজ্জামান জানান, মামলার তদন্ত প্রতিবেদন এখনো জমা পড়েনি এবং কোনো আসামিকে বাদ দেওয়ার আবেদনও আদালতে করা হয়নি। ফরেনসিক সংক্রান্ত কাজের পর প্রতিবেদন জমা দেওয়া হবে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম জানান, তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, অথচ একটি সাক্ষাতের ভিডিও দেখিয়ে প্রচার করা হয়েছে তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি তাঁর ছেলের হত্যার সঠিক বিচার দাবি করেন।

এদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর অভিযোগ করেন, শহীদ হত্যা মামলার আসামিকে পদ দিয়ে এনসিপি জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তবে এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন জানান, বিষয়টি নিয়ে মহানগর পর্যায়ে আলোচনা চলছে এবং আইনজীবীদের সাথে কথা বলে তথ্যগুলো পরিষ্কার করা হবে।

Related Posts

আওয়ামী লীগ

১৯৬১ সালেই শেখ মুজিবকে ‘রিক্রুট’ করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা

November 3, 2026
আন্তর্জাতিক

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

November 3, 2026
জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

November 3, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১৯৬১ সালেই শেখ মুজিবকে ‘রিক্রুট’ করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা

November 3, 2026

সন্তানদের কাছে বৃদ্ধ পিতা এখন বোঝা, ঠাঁই হলো গাছতলায়

November 3, 2026

জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা

November 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version