রাজধানীর শাহবাগে পুলিশের ডিউটি গাড়ি এবং ঐতিহাসিক ‘জুলাই চত্বর’ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও হামলায় নামার অভিযোগ উঠেছে উগ্র আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এই নাশকতামূলক ঘটনাটি ঘটে। ঘটনার সময় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত শাহবাগ থানাধীন ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স (আইবি) গেটের সামনে টহলরত পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে হঠাৎ ককটেল নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পরই পাশের ‘জুলাই চত্বর’ এলাকায় আরও একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার আব্দুল খালেক জানান, বাইকে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মৎস্য ভবনের দিকে পালিয়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় ও ভাগ্যক্রমে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য বা পথচারী হতাহত হননি।
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরি ও নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা নিষিদ্ধ আওয়ামী ও ফ্যাসিবাদের দোসররা চালিয়ে যাচ্ছে, এটি তারই অংশ বলে মনে করছেন স্থানীয় ও নিরাপত্তা সংশ্লিষ্টরা। নৈরাজ্য সৃষ্টিকারী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
