Tuesday, November 10, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

চার জেলায় বাস, কাভার্ডভ্যান ও ভ্যানে আগুন, ফরিদপুরে চালকের মৃত্যু

November 10, 2026
A A
চার জেলায় বাস, কাভার্ডভ্যান ও ভ্যানে আগুন, ফরিদপুরে চালকের মৃত্যু

দেশের চার জেলা গাজীপুর, ফরিদপুর, বগুড়া ও মানিকগঞ্জে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও প্যাডেলচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে ফরিদপুরে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন।

অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরের কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান, মানিকগঞ্জে একটি বাস এবং বগুড়ার শেরপুরে একটি প্যাডেলচালিত ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন সড়কে যান চলাচলকারী চালক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফরিদপুরে বাসে আগুন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে সোমবার রাত পৌনে দুইটার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন (৬০)। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত কালাচাঁনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামে। তাঁর বাবার নাম মৃত নুরুদ্দিন শেখ।

পুড়ে যাওয়া বাসটির নাম কিশোর তন্ময়। বাসটি ফরিদপুর শহরে চলাচল করত। এর মালিক তপন কুমার দাস।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন দেয়। তাঁদের একজন বাসের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে চালক অগ্নিদগ্ধ না হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

গাজীপুরে দুটি বাস ও কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দ্রার কাজলী ফার্ম এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, চন্দ্রায় ওয়ালটন কারখানার পাশে মহাসড়কের ধারে কাভার্ডভ্যানটি দাঁড় করানো ছিল। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, অগ্নিসংযোগের তিনটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বগুড়ায় প্যাডেলচালিত ভ্যানে আগুন

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাত সোয়া সাতটার দিকে একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ভ্যানটির কিছু অংশ এবং এর ওপর রাখা কয়েকটি খালি চটের বস্তা পুড়ে যায়।

শেরপুর থানা-পুলিশের এক উপপরিদর্শক জানান, তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি ভ্যানটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ভ্যানে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, খবর পেয়ে রাত নয়টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আগুনে ক্ষতিগ্রস্ত ভ্যান ও পুড়ে যাওয়া খালি বস্তাগুলো উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত ভ্যানটির মালিকানা দাবি করে কেউ থানায় যোগাযোগ করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জে বাসে আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পরিবহনের একটি বাসে সোমবার রাত সাড়ে ১২টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাসটির মালিক মোজাফফর হোসেন মানিকগঞ্জ পৌর এলাকার দেড়গ্রাম নবগ্রামের বাসিন্দা।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে একই দিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে মানিকগঞ্জ শহর ও আশপাশের পাঁচটি স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সামনে, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী এবং শহরের শহীদ রফিক সড়কে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসটার্মিনালে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি পড়ে থাকতে দেখা যায়। তবে বাসস্ট্যান্ড এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

চার জেলায় ধারাবাহিক এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে সংশ্লিষ্ট থানা-পুলিশ কাজ করছে।

Related Posts

আওয়ামী লীগ

শেখ হাসিনার ফেরা নিয়ে কলকাতায় আওয়ামী লীগ নেতাদের মধ্যেও অনিশ্চয়তা

November 10, 2026
বাংলাদেশ

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

November 10, 2026
বাংলাদেশ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি গঠন

November 10, 2026

স্কুলছাত্র হলে ‘বখাটে’, মাদরাসার হলে ‘মাদরাসা ছাত্র’! মিডিয়ার নগ্ন দ্বিচারিতা

November 10, 2026

গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ বিরোধী দলের

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version