Wednesday, November 11, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

November 11, 2026
A A
ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত সপ্তাহান্তে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক টেলিফোন কথোপকথনে এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়, দুই নেতার ফোনালাপ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সংশ্লিষ্ট এক সূত্র কথোপকথনটিকে ‘নরকতুল্য চিৎকার-চেঁচামেচিতে ভরা’ বলে বর্ণনা করেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদনকে ‘ভুয়া খবর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করে প্রত্যাখ্যান করেছে।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে ট্রাম্পকে প্রতিদিন চাপ দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। তবে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো নতুন করে হামলা চালানোর বিরোধিতা করছে। তারা সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইরান সংকট নিরসনে ইতিবাচক অগ্রগতি হওয়ায় আপাতত নতুন করে মার্কিন সামরিক হামলার সম্ভাবনা কম। একই ধরনের অবস্থান তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তবে ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রশাসন।

অন্যদিকে, ইরান সংকট নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে কাতার। তবে দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা বা কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা এখনো অনিশ্চিত।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু।

Related Posts

আওয়ামী লীগ

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026
আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

November 11, 2026
আন্তর্জাতিক

৭০ বছর আগের সতর্কবার্তা: গাজা দখল করলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version