Wednesday, November 11, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026
A A
গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

সম্প্রতি দেশজুড়ে গণপরিবহন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার ভয়াবহ রূপ প্রত্যক্ষ করছে দেশের মানুষ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর ব্যস্ততম ফার্মগেট, পল্লবী ও পুরান ঢাকাসহ সারা দেশের ১১টি জেলায় অন্ততঃ ২২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেত্রকোনার মোহনগঞ্জে যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেনের কোচে আগুন, ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের কারণে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাসচালকের করুণ মৃত্যু এবং টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শুধু তা-ই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যস্ত সড়কে হঠাৎ ককটেল বিস্ফোরণে প্রাইভেটকার চালক রক্তাক্ত হওয়া, ধানমন্ডি-৩২ নম্বরে অবিস্ফোরিত ককটেল উদ্ধার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও মন্ত্রীদের উপস্থিতির মুখে রাজশাহী শাহ মখদুম আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটকে তাজা গ্রেনেড রেখে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটছে। সিআইডি কার্যালয় কিংবা থানার ফটককে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। পুলিশের দাবি ও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, দেশের বাইরে থেকে উসকানি ও বিপুল অর্থের জোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পলাতক নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে এসব নাশকতা চালাচ্ছে।

অথচ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর অতীত ট্র্যাক রেকর্ড পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায়, তাদের অপারেশনাল সক্ষমতাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অতীতে বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষকে নিখুঁতভাবে ট্র্যাক করা, মাঝনদীতে ট্রলারে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় বের করা, চরাঞ্চল কিংবা সুন্দরবনের গহিন অরণ্য থেকে সন্দেহভাজনদের খুঁজে বের করা কিংবা ঘরের ভেতরের গোপন বৈঠকের খবর ফাঁশ করার ক্ষেত্রে এই সংস্থাগুলো একসময় অত্যন্ত ক্ষুরধার ও অপ্রতিরোধ্য ভূমিকা পালন করেছে।

আন্তর্জাতিক সীমানা ডিঙিয়ে দেশের মাটিতে আত্মগোপনে থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করে বিদেশি সরকারের কাছে হস্তান্তর কিংবা ভিনদেশ থেকে কাউকে ধরে আনার মতো অত্যন্ত জটিল ও দুঃসাধ্য ম্যানহান্ট অভিযান তারা সফলভাবে পরিচালনা করেছে। এমনকি রাষ্ট্রীয় কাঠামোর চোখ এড়িয়ে ‘আয়নাঘর’-এর মতো গোপন ডিটেনশন সেন্টার প্রতিষ্ঠা ও দিনদুপুরে তা পরিচালনা করার বিস্তৃত নেটওয়ার্ক ও দক্ষতাও ছিল এসব সংস্থার হাতে।

এসব অতীত অভিযানের আইনি বৈধতা, নৈতিকতা কিংবা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হয়তো বিশাল বিতর্কের অবকাশ রয়েছে। কিন্তু গোয়েন্দাদের যে গোয়েন্দাগিরি ও তথ্য সংগ্রাহক নেটওয়ার্ক কতটা শক্তিশালী ও সর্বব্যাপী ছিল—তা কোনো সুস্থ বিবেচনাবোধসম্পন্ন মানুষের পক্ষে অস্বীকার করা কঠিন।

তাহলে সেই একই দক্ষ গোয়েন্দা সংস্থা ও প্রযুক্তি সজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে বর্তমানের এই সুনির্দিষ্ট নাশকতাগুলোর আগাম তথ্য পাচ্ছে না, তা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। রাজধানী ঢাকার কেন্দ্রে একের পর এক ককটেল নিক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের ভেতরে বোমাবাজি, বিমানবন্দরে গ্রেনেড বা কেপিআই স্থাপনায় অগ্নিকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনায় জড়ো হওয়া কিংবা ছক আঁকার তথ্য গোয়েন্দা জালে না ধরা পড়া এক বিরাট প্রশ্নচিহ্নের জন্ম দিচ্ছে।

ফলে প্রশ্ন উঠেছে, দেশের সর্বাধুনিক তথ্যপ্রযুক্তি ও অপারেশনাল ক্ষমতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো কি রাজনৈতিক নাশকতার গভীরে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো অদৃশ্য সমন্বয়হীনতা বা কৌশলগত নীরবতা?

Related Posts

আওয়ামী লীগ

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026
জামায়াত

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
আওয়ামী লীগ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে চিঠি, আবেদন হিসেবে প্রচারের অভিযোগ হাইকমিশন কর্মকর্তার

November 11, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ বললো ব্রিটিশ গণমাধ্যম “দ্যা গার্ডিয়ান”

November 11, 2026

গোয়েন্দা ব্যর্থতা নাকি নীরব সম্মতি? নাশকতার নেপথ্যে কার প্রশ্রয়?

November 11, 2026

জাপানের সাথে মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে

November 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version