Saturday, November 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

‘ছাত্র সংসদ নির্বাচনে ভোট কারচুপির সুযোগ থাকে না বলে বিএনপি সরকার নির্বাচন দিতে চায় না’

ডাকসু জিএস ফরহাদ

November 13, 2026
A A
‘ছাত্র সংসদ নির্বাচনে ভোট কারচুপির সুযোগ থাকে না বলে বিএনপি সরকার নির্বাচন দিতে চায় না’

ছাত্র সংসদ নির্বাচনে ভোট কেনাবেচা কিংবা কারচুপির কোনো সুযোগ থাকে না বলেই বর্তমান বিএনপি সরকার নির্বাচন দিতে চাচ্ছে না—এমন অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) পাবনা জেলা শিল্পকলা একাডেমির বনমালী মিলনায়তনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো দলের একক আধিপত্যের বিরোধিতা করে এস এম ফরহাদ বলেন, কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি নয়। ছাত্রশিবির হোক কিংবা অন্য যেকোনো রাজনৈতিক সংগঠন—কাউকেই ক্যাম্পাস দখল করতে দেওয়া যাবে না। একইভাবে কোনো সংগঠনেরও ক্যাম্পাস দখলের মানসিকতা থাকা উচিত নয়; বরং ক্যাম্পাসের নেতৃত্ব ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের অধিকারই প্রধান হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ঝুলিয়ে রাখার কড়া সমালোচনা করে ডাকসু জিএস বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তারা মূলত ক্যাম্পাস ডেমোক্রেসি বা ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। তাঁর অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জকসু) ছাত্র সংসদ নির্বাচন পরিকল্পিতভাবে বন্ধ রাখা হয়েছে। এমনকি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও এখনো ছাত্র সংসদ নির্বাচন হতে দেওয়া হয়নি। বারবার নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো তফসিল ঘোষণা করা হচ্ছে না, কারণ তারা তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোটকে ভয় পায়।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দেশের অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে এস এম ফরহাদ বলেন, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ঘটলেও বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একই ধরনের অনীহার চিত্র দেখা গেছে। ক্ষমতাসীন দলগুলো নিজেদের শাসনামলে নির্বাচন আয়োজনের পরিবর্তে তা বন্ধ রেখেছে। উদাহরণ হিসেবে তিনি ১৯৯০ সালে বিএনপি ক্ষমতায় আসার পর পরবর্তী পাঁচ বছরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার বিষয়টিও তুলে ধরেন।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের ক্যাম্পাসকেন্দ্রিক গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই ক্যাম্পাস পরিচালনায় তাদের প্রত্যাশা ও ন্যায্য অধিকার প্রতিফলিত হওয়া উচিত।

উক্ত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, বিশেষ আলোচক স্কিল ইভেন্ট ও ক্যারিয়ার কোচের প্রতিষ্ঠাতা ড. জামাল উদ্দীন জামিসহ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ

শেখ হাসিনার সঙ্গে বৈঠকের অভিযোগ, ঢাবির উর্দুর চেয়ারম্যানের দায়িত্বে প্রো-ভিসি

November 13, 2026
এনসিপি

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোহাম্মদ তোজাম্মেল হক

November 13, 2026
প্রধান সংবাদ

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

November 13, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণে যুক্ত হচ্ছে ভারতের টাটা গ্রুপ, দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

November 14, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অতীত ‘গুম’ ও শিলংয়ের ‘রাজকীয় আতিথেয়তা’ নিয়ে প্রশ্ন

November 14, 2026

শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি করার নাটক দিল্লির!

November 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version