Sunday, November 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

November 14, 2026
A A
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে এবং তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হবে এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে কোনো আপস করা হবে না।

​শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

​ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে এবং প্রতিবারই তা প্রতিহত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ও ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্তের বিনিময়ে এই অর্জন এসেছে। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন, সব ক্ষেত্রে ন্যায়বিচার, মৌলিক অধিকার এবং নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চেয়েছিলেন।

​তিনি আরও বলেন, জনআকাঙ্ক্ষা ও বিপ্লবীদের প্রত্যাশা ধারণ করে ২০২৪ সালের ৫ আগস্টের রক্তের প্রতি সম্মান জানিয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই সনদ প্রণীত হয়েছিল। কিন্তু নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে এবং প্রতারণার মাধ্যমে সংকট তৈরি করেছে। বিএনপিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়ে তিনি বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বা জনগণের ৭০ শতাংশ মানুষের রায় নেওয়া হয়নি। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না।

​যুবসমাজের অবক্ষয় ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, পরিকল্পিতভাবে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চর দখলের মতো দলীয়করণের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

​স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে কোনো ভোটচোর ও দখলদারকে ছাড় দেওয়া হবে না। এখন থেকেই জনগণকে সংগঠিত করে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

​সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাসীন শাসক দল তরুণ সমাজকে চরিত্রহীনতা ও অনৈতিকতার দিকে ঠেলে দিয়ে জাতিকে সংকটের মুখে ফেলছে। চাঁদাবাজি ও দখলদারির সংস্কৃতি থেকে যুবসমাজকে বের করে এনে নৈতিকতা ও আদর্শে গড়ে তুলতে হবে।

​নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, একটি সুনির্দিষ্ট ইসলামী বিপ্লবের মাধ্যমেই দেশকে ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব। এ ছাড়া অন্যান্য কেন্দ্রীয় নেতারাও সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যুবসমাজের ভূমিকা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Related Posts

বাংলাদেশ

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

November 15, 2026
অন্যান্য

ট্রাইব্যুনালে ‘খুনি জিয়া’র দাম্ভিকতা ও সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ ছাত্রশিবির নেতার

November 14, 2026
বাংলাদেশ

নারীর সাথে ভিডিও ভাইরাল প্রতিমন্ত্রী ফরহাদের ভাই ও ভাগনের স্ত্রী পেলেন সারের ডিলারশিপ

November 14, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

November 15, 2026

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

November 15, 2026

‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

November 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version