Sunday, November 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

নারীর সাথে ভিডিও ভাইরাল প্রতিমন্ত্রী ফরহাদের ভাই ও ভাগনের স্ত্রী পেলেন সারের ডিলারশিপ

November 14, 2026
A A
নারীর সাথে ভিডিও ভাইরাল প্রতিমন্ত্রী ফরহাদের ভাই ও ভাগনের স্ত্রী পেলেন সারের ডিলারশিপ

পঞ্চগড়ে সারের নতুন ডিলার নিয়োগের তালিকায় স্বজনপ্রীতি ও দলীয়করণের গুরুতর অভিযোগ উঠেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই ও ভাগনের স্ত্রীসহ জেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রায় সবাই ক্ষমতাসীন দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক।

জেলা কৃষি বিভাগের তথ্য ও অভিযোগকারীদের সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পাঁচটি উপজেলায় সারের নতুন ডিলার হিসেবে যাঁদের চূড়ান্ত করা হয়েছে, তাঁদের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা রয়েছেন। অনেকেই নিজের নামে, আবার অনেকে স্ত্রী বা পরিবারের সদস্যদের নামে এই ডিলারশিপ বাগিয়ে নিয়েছেন।

সবচেয়ে বেশি আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের নিকটাত্মীয়দের নিয়োগের বিষয়টি। বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে ‘মেসার্স প্যারেন্টস ট্রেডার্স’ নামে সার ডিলারশিপ পেয়েছেন প্রতিমন্ত্রীর ছোট ভাই এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর লায়ন। জেলার অন্যান্য ইউনিয়নে যেখানে ডিলার হতে ১৬ জন পর্যন্ত আবেদন করেছেন, সেখানে পাঁচপীর ইউনিয়নে তিনিই ছিলেন একমাত্র আবেদনকারী।

এ ছাড়া বোদা পৌরসভায় ‘মেসার্স আরিয়ান ট্রেডার্স’ নামে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিমন্ত্রীর ভাগনে ও বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের স্ত্রী আনোয়ারা পারভীন। এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রীর ছোট ভাই হুমায়ূন কবীর লায়ন মন্তব্য না করে ‘নিউজ করে দেন’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, জেলার অন্য সংসদ সদস্য ও নেতাদের আত্মীয়স্বজনরাও এই নিয়োগে প্রাধান্য পেয়েছেন। তেঁতুলিয়া, সদর, বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরের এপিএস, পিএস-এর চাচা ও ভাগনিজামাইসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের নাম রয়েছে। এমনকি একই পরিবারের একাধিক লাইসেন্স থাকা সত্ত্বেও এবং নিজস্ব গুদাম না থাকা ব্যক্তিরাও ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এই অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে বঞ্চিত আবেদনকারীরা কৃষি মন্ত্রণালয়, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এবং জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তেঁতুলিয়া ও সদর উপজেলার একাধিক সার ব্যবসায়ী অভিযোগ করেন, যাচাই-বাছাইয়ের নামে প্রহসন করে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে দলীয় লোকজনকে ডিলারশিপ দেওয়া হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু উদ্বেগ প্রকাশ করে বলেন, সার ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতাহীন দলীয় লোকজন ডিলার নিয়োগ পাওয়ায় জেলার সার বিতরণ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে।

তবে অভিযোগের বিষয়ে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন জানান, উপজেলা কমিটি যে ক্রমিক অনুসারে নাম পাঠিয়েছে, তাঁরা নিয়ম অনুযায়ী সেটিই মন্ত্রণালয়ে পাঠিয়েছেন; যাচাই-বাছাইয়ের দায়িত্ব ছিল উপজেলা কমিটির। অন্যদিকে, পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানিয়েছেন, লিখিত অভিযোগটি এখনো তাঁর হাতে পৌঁছায়নি, তবে অভিযোগের আলোকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বাংলাদেশ

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

November 15, 2026
অন্যান্য

ট্রাইব্যুনালে ‘খুনি জিয়া’র দাম্ভিকতা ও সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ ছাত্রশিবির নেতার

November 14, 2026
জামায়াত

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

November 14, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

November 15, 2026

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

November 15, 2026

‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

November 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version