প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা বৈঠক চলার পর বেলা সাড়ে ১১টার দিকে তা শেষ হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম, চলমান উদ্যোগ এবং সংশ্লিষ্ট অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালনের অগ্রগতি তুলে ধরার বিষয়টি গুরুত্ব পায়।
তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান।







