Monday, November 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home খেলা

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

November 15, 2026
A A
তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলামকে হারানোর পর ৭ রানেই দ্বিতীয় উইকেট খোয়ায় দল। এরপর কাগিসো রাবাদার তোপে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। তাঁদের ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ৯১ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। তানজিদ ৫১ রানে অপরাজিত, হৃদয়ের সংগ্রহ ২৩। ২২ রানে ৩ উইকেট হারানোর পর তাঁদের ৬৯ রানের জুটি বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছে।

​টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সিদ্ধান্তের সুফল পাওয়ার আগেই ধাক খায় দল। দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার প্রথম বলেই গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত ওপেনার মাহফিজুল। টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার বিরল তালিকায় নাম লেখান ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। এ নিয়ে টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটল চতুর্থবার।

​মাহফিজুলের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্ড করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। ৩.১ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ রানে ২ উইকেট।

আরওপড়ুন

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট নিয়ে হাসানের বিশ্বরেকর্ড

​এরপর তানজিদ ও শান্ত মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। রাবাদার বলে দারুণ কয়েকটি ড্রাইভও খেলেন দুজন। কিন্তু সেই প্রতিরোধ দীর্ঘ হয়নি। ইনিংসের নবম ওভারে রাবাদার ভেতরে ঢোকা ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন অধিনায়ক শান্ত। ২২ রানে তৃতীয় উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

​দলের হাল ধরতে তানজিদের সঙ্গে যোগ দেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা হৃদয় এবারও দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন। দুজনের ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। ১৯.৪ ওভারে দলের রান পঞ্চাশ ছাড়ায়।

​এর মাঝে মার্কো ইয়ানসেনের বলে ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন তানজিদ। পয়েন্টে দাঁড়ানো অ্যাকারম্যান লাফিয়ে বল ছুঁলেও তালুবন্দী করতে পারেননি। পরের ওভারের প্রথম বলে মুল্ডারের বলে তাওহিদ হৃদয়ও স্লিপে ক্যাচের সুযোগ দিয়েছিলেন। তবে বলটি ফিল্ডারের সামনে পড়ে যায়। দুইবার জীবন পেয়ে ইনিংস এগিয়ে নেন বাংলাদেশের দুই ব্যাটার।

​শেষ পর্যন্ত তানজিদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে সেঞ্চুরি করেছিলেন তিনি। মাঝের পাঁচ ইনিংসে ভালো করতে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে রানে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।

Related Posts

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা
খেলা

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026
পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট নিয়ে হাসানের বিশ্বরেকর্ড
খেলা

পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট নিয়ে হাসানের বিশ্বরেকর্ড

November 7, 2026
ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের
খেলা

ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের

October 22, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট

এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট

November 16, 2026
গোপালগঞ্জে বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আ. লীগের

গোপালগঞ্জে বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আ. লীগের

November 16, 2026
ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

November 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০