Tuesday, November 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ফেনীর দুই কারাগারের পরিদর্শক হলেন মন্ত্রী-এমপিসহ বিএনপির ১৪ জন

November 17, 2026
A A
ফেনীর দুই কারাগারের পরিদর্শক হলেন মন্ত্রী-এমপিসহ বিএনপির ১৪ জন

ফেনী জেলা কারাগার-১ ও ২-এর জন্য ১৪ জনকে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে আগামী দুই বছরের জন্য তাঁদের এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া চারজন সংসদ সদস্যসহ তালিকাভুক্ত সকলেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত।

প্রজ্ঞাপন অনুযায়ী, শহরতলীর রাণীরহাটে অবস্থিত ফেনী কারাগার-১-এর জন্য নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী। এ ছাড়া এই কারাগারের তালিকায় রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার এবং সাধারণ সম্পাদক জয়নব বানু।

অন্যদিকে, শহরের জেল রোডস্থ ফেনী কারাগার-২-এর জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল এবং জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত। পাশাপাশি জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ফেনী আদালতের আইনজীবী মো. শহীদুল ইসলাম ভূঁইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা রহমান এবং ফেনী পৌর মহিলা দলের নেত্রী রোকসানা আক্তারকেও এই তালিকায় রাখা হয়েছে।

কারা ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বেসরকারি কারা পরিদর্শকরা মূলত কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ, বন্দীদের খাবারের মান, চিকিৎসা সেবা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও এই গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় নেতাকর্মীদেরই একচ্ছত্র আধিপত্য ছিল। বর্তমান প্রেক্ষাপটেও সেই একই দলীয়করণের ধারাবাহিকতা বজায় থাকায় স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে জানতে চাইলে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি গণমাধ্যমের মাধ্যমেই নিজের নিয়োগ পাওয়ার বিষয়টি প্রথম জানতে পেরেছেন। অতীতে জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পদে থাকার পাশাপাশি বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। কারাগার নিয়ে আগে থেকে সরাসরি কোনো কাজের অভিজ্ঞতা না থাকলেও নতুন এই দায়িত্বে তিনি পরামর্শমূলক কাজগুলো করবেন বলে জানান।

এদিকে বেসরকারি কারা পরিদর্শক নিয়োগের প্রক্রিয়া নিয়ে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ ছিল। এবার মোট ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা যেভাবে নির্দেশনা দিয়েছেন এবং যাদের নাম প্রস্তাব করেছেন, বিধি অনুযায়ী গত মাসে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঠিক সেভাবেই তালিকা পাঠানো হয়েছিল। গত এক-দেড় বছর ধরে প্রক্রিয়াটি চলমান থাকলেও মূলত গত পাঁচ-ছয় মাস ধরে চূড়ান্ত কাজ সম্পন্ন হয়েছে।

Related Posts

বাংলাদেশ

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্ষোভে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

November 17, 2026
আওয়ামী লীগ

পাবিপ্রবি ছাত্রদলের হল কমিটির নতুন সভাপতি ছাত্রলীগ কর্মী সালমান খান

November 16, 2026
জামায়াত

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

November 16, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্তর্জাতিক পরমাণু অস্ত্র রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ভাবছে ইরান

November 17, 2026

ফেনীর দুই কারাগারের পরিদর্শক হলেন মন্ত্রী-এমপিসহ বিএনপির ১৪ জন

November 17, 2026

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্ষোভে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

November 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version