Tuesday, November 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক আওয়ামী মেয়র সাঈদ খোকন

November 17, 2026
A A
রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক আওয়ামী মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক আওয়ামী মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর অভিজাত এলাকা বারিধারায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে এসআরবি-১।

গ্রেপ্তারের পরপরই সাবেক এই আওয়ামী মেয়রকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপির ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে সুনির্দিষ্ট একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে।

অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন এবং পরবর্তীতে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দলীয় ক্ষমতার অপব্যবহার ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ফ্যাসিস্ট শাসনামল থেকেই তিনি আলোচনায় ছিলেন।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ এবং স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। পরবর্তীতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাঁদের নামে থাকা বিপুল অর্থসম্পদযুক্ত ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

এ ছাড়া বিগত সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ১৪ নভেম্বর সাঈদ খোকন ও তাঁর বোনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়লেন প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা।

Related Posts

প্রধান সংবাদ

৯ মাস ধরে শূন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদ, প্রশাসনে সমন্বয়হীনতার শঙ্কা

November 17, 2026
আওয়ামী লীগ

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

November 17, 2026
আন্তর্জাতিক

আন্তর্জাতিক পরমাণু অস্ত্র রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ভাবছে ইরান

November 17, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আহত অন্তত ১০

November 17, 2026

৩৯৫ একিউআই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় সবার ওপরে ঢাকা

November 17, 2026

৯ মাস ধরে শূন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদ, প্রশাসনে সমন্বয়হীনতার শঙ্কা

November 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version