Friday, November 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

November 18, 2026
A A
গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী পোশাক শ্রমিককে একাধিকবার ধর্ষণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের প্রধানের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ নভেম্বর গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে এই মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে শ্রীপুর পৌরসভা এলাকায় চাকরির সুবাদে ভুক্তভোগী নারীর সঙ্গে আবু তাহের প্রধানের পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল নম্বর সংগ্রহ করে প্রেমের প্রস্তাব ও বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ওই যুবদল নেতা। গত ৮ আগস্ট দুপুরে বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর ভাড়াবাসায় প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের বাইরে পাহারায় ছিলেন এবং ঘটনাটি প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে গত ২৯ ও ৩০ অক্টোবর আবারও বিয়ের কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে এবং তার বাসায় গিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে গত ৩০ অক্টোবর রাতে ব্যক্তিগত গাড়িতে করে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বাঘের বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যান আবু তাহের। পরবর্তীতে যোগাযোগ করা হলে তিনি বিয়ে করতে স্পষ্ট অস্বীকৃতি জানান।

ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে জানান, তাদের ১২ বছরের দাম্পত্য জীবনে ৯ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। কাজের সুবাদে তিনি বাসায় কম থাকার সুযোগ নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে আবু তাহের তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং তাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।

ঘটনার পর গত ৬ নভেম্বর শ্রীপুর মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এর ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

মামলার বিষয়ে অভিযুক্ত গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান দাবি করেছেন যে, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টি প্রথম জানতে পেরেছেন।

বাদীর আইনজীবী মো. সালাউদ্দিন জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) গাজীপুরকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তবে পিবিআই গাজীপুরের পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার জানিয়েছেন, আদালত থেকে এখনো মামলার কোনো দাপ্তরিক আদেশ তাদের হাতে এসে পৌঁছায়নি। আদেশ হাতে পেলে আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।

Related Posts

আওয়ামী লীগ

ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

November 20, 2026
জামায়াত

অনাকাঙ্ক্ষিত ঘটনায় জামায়াত এমপির কাছে ইমাম-খতিব উলামা পরিষদের দুঃখ প্রকাশ

November 19, 2026
বাংলাদেশ

‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’, ছাত্রীকে হাবিপ্রবি শিক্ষক দীপক কুমার

November 19, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

November 20, 2026

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

November 20, 2026

ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

November 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version