Friday, November 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: জামিন পেলেন মার্জিয়া, নামঞ্জুর আয়াশের

November 18, 2026
A A
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: জামিন পেলেন মার্জিয়া, নামঞ্জুর আয়াশের

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মার্জিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী এই আদেশ দেন। অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতা এবং নারী বিবেচনায় ১০ হাজার টাকার মুচলেকায় মার্জিয়া খন্দকার রিমিকে জামিন দিয়েছেন আদালত। জামিন আবেদনে রিমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত এবং তাঁর নিয়মিত চিকিৎসা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছিল, যা আদালত বিবেচনায় নিয়েছেন।

অন্যদিকে, আল নূর মোহাম্মদ আয়াশের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ১০ অক্টোবর পুলিশ আল নূর মোহাম্মদ আয়াশ ও মার্জিয়া খন্দকার রিমিকে গ্রেফতার করে। পরদিন ১১ অক্টোবর আদালত তাঁদের দুজনকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠান এবং রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প-সাহিত্যে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকে।

পরবর্তী সময়ে ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামে একটি ফেসবুক পেজ থেকে সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে এসব প্রতিকৃতি আঁকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর জের ধরে গত ১০ অক্টোবর রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াশের নেতৃত্বে একদল তরুণ দেয়ালচিত্রগুলো মুছে ফেলার চেষ্টা করে।

সে সময় ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দিতে দেখা যায় এবং পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক।

Related Posts

আওয়ামী লীগ

ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

November 20, 2026
জামায়াত

অনাকাঙ্ক্ষিত ঘটনায় জামায়াত এমপির কাছে ইমাম-খতিব উলামা পরিষদের দুঃখ প্রকাশ

November 19, 2026
বাংলাদেশ

‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’, ছাত্রীকে হাবিপ্রবি শিক্ষক দীপক কুমার

November 19, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

November 20, 2026

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

November 20, 2026

ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

November 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version