Thursday, November 19, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

আওয়ামী সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জামায়াতের

November 18, 2026
A A
ঢাকা মহানগর দক্ষিণে জামায়াতের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, থানায় হামলা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগের প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সকালে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে মহাসড়কে সহিংসতা, থানায় হামলা, আসামি ছিনতাই এবং জামায়াতের সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় সরকারের পরোক্ষ মদদ এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণের জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে জরুরি ভূমিকা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।

আরওপড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

জামায়াতের এই নেতা আরও বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে মত দিলেও বর্তমান সরকার সেই জনরায় উপেক্ষা করছে। সরকারের এমন অবস্থানের কারণে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির পাশাপাশি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির উসকানিও এই পরিস্থিতির পেছনে ভূমিকা রাখছে। দেশের শিল্প ও অর্থনীতি রক্ষায় মালিক-শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জুলাই সনদের গণরায় মেনে নেওয়ার ঘোষণা দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর মতে, সরকার গণরায় মেনে নিলে চলমান রাজনৈতিক সংকটের অবসান ঘটবে। পাশাপাশি বিরোধী দল হিসেবে সরকারের ইতিবাচক সব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক
জামায়াত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

November 19, 2026
সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত
জামায়াত

সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

November 18, 2026
ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিল ইরান, এবার লক্ষ্যবস্তু ইউরোপের মার্কিন ঘাঁটি
আন্তর্জাতিক

হামলায় থেমে নেই ইরান, পুনর্গঠন করছে ক্ষেপণাস্ত্রের ভান্ডার

November 18, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

November 19, 2026
সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

November 18, 2026
ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিল ইরান, এবার লক্ষ্যবস্তু ইউরোপের মার্কিন ঘাঁটি

হামলায় থেমে নেই ইরান, পুনর্গঠন করছে ক্ষেপণাস্ত্রের ভান্ডার

November 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০