Thursday, November 19, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

November 18, 2026
A A
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীদের পাঠানো বৈধ রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত তা বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতের ভিত্তি গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন।

আরওপড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

তারেক রহমান বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, অর্থ স্থানান্তর প্রক্রিয়া সহজ করা এবং প্রবাসীদের দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার গ্রহণ করেছে।

এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে বিদেশ থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর নতুন সংযোগ স্থাপন সহজ হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প মাধ্যম বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির ফলে লেনদেনের খরচ কমছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিয়ে আসছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ বাড়াতে বিদেশি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সার্কুলার জারি করেছে।

রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে নতুন ধারণা, প্রযুক্তি ও বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।

Related Posts

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক
জামায়াত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

November 19, 2026
সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত
জামায়াত

সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

November 18, 2026
ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিল ইরান, এবার লক্ষ্যবস্তু ইউরোপের মার্কিন ঘাঁটি
আন্তর্জাতিক

হামলায় থেমে নেই ইরান, পুনর্গঠন করছে ক্ষেপণাস্ত্রের ভান্ডার

November 18, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

November 19, 2026
সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

November 18, 2026
ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিল ইরান, এবার লক্ষ্যবস্তু ইউরোপের মার্কিন ঘাঁটি

হামলায় থেমে নেই ইরান, পুনর্গঠন করছে ক্ষেপণাস্ত্রের ভান্ডার

November 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০