নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার ঘটনায় কৃষক দল ও যুবদলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং যুবদলকর্মী সোহেল মোল্লা (৪৫)।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।







