Sunday, November 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু…

November 22, 2026
A A
তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, কিন্তু…

ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে দিল্লির বিখ্যাত নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের জন্য তার আবেদন প্রত্যাখ্যান করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুসাদ্দিক মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানের প্রতিনিধিদল দিল্লির আরও কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখবে। এসব স্থানের মধ্যে রয়েছে হুমায়ুনের সমাধিসৌধ ও দিল্লি হাট। তবে নিরাপত্তা সংস্থার ছাড়পত্র না পাওয়ায় নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে অংশ নিতে বর্তমানে ভারত সফরে রয়েছেন মুসাদ্দিক মালিক। ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এ সম্মেলন। গত তিন বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করছেন।

শুক্রবার সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন থাকবে বলে জানান তিনি।

ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে মুসাদ্দিক মালিক বলেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে যাতায়াত ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। এএনআইকে তিনি বলেন, ‘আশা করি, ভবিষ্যতে আর অভিযোগ করতে হবে না এবং আমাদের আসা-যাওয়া অব্যাহত থাকবে।’

এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়েও আশাবাদী পাকিস্তানের এই মন্ত্রী। তার মতে, পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিজের সফরকে বহুপক্ষীয় যোগাযোগের বড় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতি ও সভ্যতা কোনো সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। অভিন্ন ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ ধরনের ফোরাম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

Related Posts

আন্তর্জাতিক

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
আন্তর্জাতিক

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

November 22, 2026
আন্তর্জাতিক

ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে ৩২টিতে দাঁড়িয়েছে; ব্রিটিশ সাময়িকী

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

November 22, 2026

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version