Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

November 22, 2026
A A
নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে জাতীয় ঐক্য সরকার গঠনের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। তিনি জানিয়েছেন, গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নেতানিয়াহু কিংবা তার নেতৃত্বাধীন জোটের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সরকার গঠন করবে না তার দল।

শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ অবস্থান জানান বেনেট। এর আগে বুধবার নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়। ধারণা করা হচ্ছিল, আইজেনকোটের নেতৃত্বাধীন জোট থেকে সরে আসতে পারেন তিনি।

তবে বেনেট স্পষ্ট করে বলেছেন, রাজনৈতিক অংশীদারদের সঙ্গে নিয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বে জাতীয় পুনর্গঠনের সরকার প্রতিষ্ঠায় তিনি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে নেতানিয়াহু যেন পরবর্তী প্রধানমন্ত্রী হতে না পারেন, তা নিশ্চিত করতে চান তিনি।

এদিকে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন আইজেনকোট। রোববার থেকে দুই পক্ষের মধ্যে ধারাবাহিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

আইজেনকোটের দল ইয়ারাশ এক বিবৃতিতে জানিয়েছে, যতটা সম্ভব বিস্তৃত ঐক্য সরকার গঠনের লক্ষ্যে লিকুদ পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। সমঝোতায় পৌঁছাতে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে।

তবে আলোচনায় অংশ নেওয়ার আগে কয়েকটি শর্ত দিয়েছে লিকুদ পার্টি। এর মধ্যে রয়েছে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানি এবং রাজনৈতিক বয়কট বন্ধ করা। পাশাপাশি ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়—এমন দলগুলোকে নিয়েই ঐক্য সরকার গঠনের যৌথ ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে দলটি।

এ ছাড়া সন্ত্রাসবাদে সমর্থনকারী হিসেবে অভিযুক্ত দলগুলোকে নিয়ে সরকার গঠনের উদ্যোগ পরিত্যাগের শর্তও দিয়েছে লিকুদ। এ শর্তের মাধ্যমে আরব সংখ্যাগরিষ্ঠ রা’আম ও জয়েন্ট লিস্ট পার্টিকে সম্ভাব্য জোটের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঐক্য সরকার গঠনে চারটি মূলনীতি সামনে এনেছে নেতানিয়াহুর দল। এগুলো হলো—ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরাইলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং কট্টরপন্থি ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়টি নির্ধারণ করা।

তবে আইজেনকোট বারবার জানিয়েছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি যোগ দেবেন না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে তাকে ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

এদিকে সরকার গঠন নিয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান কট্টরপন্থি ইহুদি দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান আরব দল রা’আম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তবে গোলান জানিয়েছেন, কট্টরপন্থি ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনে তিনি বাধা দেবেন না। একই সঙ্গে নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখবে—এমন কোনো কথিত ঐক্য সরকারেও যোগ দেবেন না।

লিবারম্যানের মতে, নেতানিয়াহুর রাজনৈতিক জোট ভাঙতে হলে শাসক জোটের শরিক শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। প্রয়োজনে এ জন্য রাজনৈতিক ও আদর্শিক ছাড় দিতেও তিনি প্রস্তুত।

অন্যদিকে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। কট্টরপন্থি ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে দলটি নতুন প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। এর আগে দলটির ধর্মীয় নেতারা একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে আইজেনকোট ও তার মিত্ররা পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৪৮টি পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। তবে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। কট্টরপন্থি ইহুদি দলগুলোর হাতে রয়েছে আরও ১৩টি আসন। এসব দলের সমর্থন আইজেনকোটের পক্ষে গেলে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

Related Posts

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল ‘বড় ব্যর্থতা’: ইব্রাহিম আজিজি

November 23, 2026
আওয়ামী লীগ

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

November 23, 2026
আন্তর্জাতিক

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ

November 23, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল ‘বড় ব্যর্থতা’: ইব্রাহিম আজিজি

November 23, 2026

বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

November 23, 2026

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version