Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

যেসব কারণে চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক রপ্তানি

November 23, 2026
A A
যেসব কারণে চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক রপ্তানি

দেশের তৈরি পোশাকশিল্পের রপ্তানি খাত চারটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এগুলো হলো বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এর পাশাপাশি ইউরোপ ও আমেরিকার বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা রপ্তানি খাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তৈরি পোশাকশিল্পবিষয়ক এক প্রতিবেদনে এসব চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি কেন্দ্রীভূত। ফলে এসব অঞ্চলে রপ্তানি কমে গেলে সামগ্রিক রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ে।

তবে বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও স্বল্পমেয়াদে পোশাক রপ্তানির প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে পোশাকশিল্পে মজুরি বৃদ্ধি নিয়ে সৃষ্ট অস্থিরতার বিষয়টি উল্লেখ করা হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, প্রতিবেদনটি অনুমোদনের জন্য জমা দেওয়ার সময় মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে কোনো অস্থিরতা তৈরি হয়নি। এ কারণে বিষয়টি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন বাজার অনুসন্ধান এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পণ্যের মূল্য সংযোজন বাড়ানো, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো, রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা এবং শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয় ইতিবাচক ধারায় থাকলেও এ খাতের কাঁচামাল আমদানি কমেছে। এর অন্যতম কারণ দেশে কাঁচামালের উৎপাদন বৃদ্ধি। তবে রপ্তানি আয় থেকে কাঁচামাল আমদানির ব্যয় বাদ দেওয়ার পর নিট আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। গত কয়েক বছর ধরেই এ হার প্রায় একই অবস্থানে রয়েছে। প্রতি এক হাজার ডলারের পোশাক রপ্তানির বিপরীতে প্রায় ৪০০ ডলার ব্যয় হচ্ছে কাঁচামাল আমদানিতে। ফলে নিট আয় থাকছে প্রায় ৬০০ ডলার।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের তৈরি পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ কোটি ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ২২১ কোটি ডলারের পোশাক এবং কানাডায় ৩৫ কোটি ডলারের।

ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ১২৯ কোটি, জার্মানিতে ১১২ কোটি, ফ্রান্সে ৪৫ কোটি, স্পেনে ১১৪ কোটি, ইতালিতে ৩২ কোটি এবং নেদারল্যান্ডসে ৬০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

Related Posts

বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির চ্যালেঞ্জ

November 23, 2026
বাংলাদেশ

কে এই সুইডেন আসলাম, পরিচয় কী তার?

November 23, 2026
জামায়াত

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

November 23, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির চ্যালেঞ্জ

November 23, 2026

যেসব কারণে চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক রপ্তানি

November 23, 2026

কে এই সুইডেন আসলাম, পরিচয় কী তার?

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version