Tuesday, November 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সম্পর্ক পুনর্গঠনে মোদি-বালেন্দ্র শাহের যৌথ রূপরেখা, নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা ভারতের

November 24, 2026
A A
সম্পর্ক পুনর্গঠনে মোদি-বালেন্দ্র শাহের যৌথ রূপরেখা, নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা ভারতের

নেপালের জন্য ১৬০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছে ভারত। পাশাপাশি আন্তসীমান্ত যোগাযোগ, জ্বালানি এবং বাণিজ্য সহযোগিতা জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে সাজানো এবং ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সোমবার (২৩ নভেম্বর) একটি নতুন যৌথ রূপরেখা প্রকাশ করেছেন।

২০২৫ সালে জেন-জি আন্দোলনের পর চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ তাঁর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে রোববার ভারতে পৌঁছান। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে তিনি নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি নেপালের অর্থনীতি শক্তিশালী করা এবং আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নেপালের রাজনৈতিক অঙ্গনের পরিবর্তনের কথা স্বীকার করে নরেন্দ্র মোদি বলেন, এই পরিবর্তনে দেশটির ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর ভিত্তি ভেঙে পড়েছে এবং নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে বালেন্দ্র শাহ ঐতিহাসিক জনরায় পেয়েছেন। অন্যদিকে, দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ককে ‘হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত’ বলে উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তিনি জোর দিয়ে বলেন, তাঁর এই সফরের অর্জনগুলো নেপালের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নতুন বাজারে প্রবেশাধিকার এবং উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে ভূমিকা রাখবে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও নেপালের সম্পর্ক কেবল প্রতিবেশীর নয়, বরং ঘনিষ্ঠতা ও অবিচল আস্থার সম্পর্ক। ভোতে কোশি এলাকায় আকস্মিক বন্যার পর নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়ন জোরদারে ২৪ হাজার কোটি নেপালি রুপি বা ১৬০ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, শাহের এই সফরের আগে নেপাল ২০০ কোটি ডলারের একটি অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব দিয়েছিল, যার অর্ধেক অনুদান হিসেবে চাওয়া হয়েছিল।

আন্তসীমান্ত যোগাযোগ বৃদ্ধির অংশ হিসেবে দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অযোধ্যা ও জনকপুরের তীর্থস্থানগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী ‘সরযূ-কামলা এক্সপ্রেস’ সাপ্তাহিক ট্রেন পরিষেবার উদ্বোধন করেন। মোদি জানান, লুম্বিনী ও বোধগয়াসহ দুই দেশের বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে যোগাযোগ আরও বাড়ানো হবে। এ ছাড়া উত্তরাখণ্ডের সঙ্গে নেপালকে সংযুক্তকারী মহাকালী নদীর ওপর সেতু উদ্বোধন ও বানবাসায় সমন্বিত চেকপোস্ট (আইসিপি) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নেপালের দোদারা-চাঁদনি এলাকায় আইসিপি নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।

নেপালের ট্রানজিট বাণিজ্য সহজ করতে ভারতের কান্দলা ও পারাদ্বীপ বন্দরে প্রবেশের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি বিহার, উত্তর প্রদেশ ও ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে নেপালের সংযোগ স্থাপনকারী সড়ক, রেল ও সীমান্ত যোগাযোগ প্রকল্পগুলোর কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে মোদি নেপালের নদীগুলো থেকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের সম্ভাবনা এবং ভারতের বিশাল জ্বালানি বাজারের পারস্পরিক পরিপূরক সম্পর্কের কথা তুলে ধরেন। যৌথ রূপরেখার অংশ হিসেবে ৬৬৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অরুণ-৩ বিদ্যুৎ প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নয়াদিল্লি। এ ছাড়া মোতিহারি-আমলেখগঞ্জ পাইপলাইনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন এবং নেপালে ১ কোটি ৮৯ লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ঝাপা পেট্রোলিয়াম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নেপালের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে অংশীদার হওয়ার ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী জানান, নেপালে একটি স্টার্টআপ ইনকিউবেটর, একটি উদ্ভাবন কেন্দ্র এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একটি অফশোর ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ভারতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের জন্য আইন ও প্রযুক্তি বিষয়ে বৃত্তির সুযোগ বাড়ানোর কথাও জানান তিনি।

‘উন্নত ভারত ও সমৃদ্ধ নেপাল’ প্রতিপাদ্যে তৈরি এই যৌথ রূপরেখাকে দুই দেশের অভিন্ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা হিসেবে বর্ণনা করেন দুই প্রধানমন্ত্রী। নেপালি ভাষায় দেওয়া বক্তব্যে বালেন্দ্র শাহ প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে সবসময় পাশে থাকার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নেপালে বিনিয়োগের জন্য ভারতীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানান এবং দুই দেশের শহরগুলোর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

সফরকালে মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, ফরেনসিক বিজ্ঞান, জনপ্রশাসন প্রশিক্ষণ, টেকসই নগর উন্নয়ন, প্রাণিসম্পদ ও মৎস্য উন্নয়ন এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং নেপালের যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে দক্ষিণ এশিয়া স্যাটেলাইট ব্যবহারের জন্য একটি স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার চুক্তিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সফরের শেষ পর্যায়ে বালেন্দ্র শাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান এবং নেপালের ধর্মীয় ও পর্যটন স্থানগুলো ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের প্রতি আহ্বান জানান।

Related Posts

আন্তর্জাতিক

‘বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান’

November 24, 2026
আওয়ামী লীগ

গোপালগঞ্জে হিন্দু সাংবাদিককে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার জবাইয়ের হুমকি

November 24, 2026
জামায়াত

আওয়ামী লীগের স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ বিএনপির

November 23, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সম্পর্ক পুনর্গঠনে মোদি-বালেন্দ্র শাহের যৌথ রূপরেখা, নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা ভারতের

November 24, 2026

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়ায়ও নিষিদ্ধ আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ

November 24, 2026

‘বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির মোকাবিলায় প্রস্তুত ইরান’

November 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version