Tuesday, November 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

November 24, 2026
A A
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য তারিখ প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছেন সৈয়দ মোজাম্মেল আলী। কে এই ব্যক্তি, তার পরিচয় কী এবং রাজনৈতিক ও পেশাগত অঙ্গনে তার ভূমিকা কী—তা নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল।

সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ও বিশ্লেষণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়।

যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, মোজাম্মেল আলীর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের সারে অঞ্চলে বসবাস করেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান

মোজাম্মেল আলী লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির উদ্যোগে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিবন্ধ ও মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নেওয়া এবং দলটির বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাকে সক্রিয় দেখা গেছে।

শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে তার পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে আলোচনায় আসেন সৈয়দ মোজাম্মেল আলী। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান তিনি। মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সে কারণে এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে একই ধরনের আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

তার ভাষ্য অনুযায়ী, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে তার প্রত্যাবর্তন নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট একটি তারিখের কথা জানিয়েছেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দেশে ফেরা নিয়ে আইনি জটিলতা

এদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে তার ঘোষণাটি শুধু রাজনৈতিক নয়, আইনি দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে। এ পরিস্থিতিতে তার সম্ভাব্য প্রত্যাবর্তন কীভাবে এবং কোন আইনি প্রক্রিয়ায় হবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

Related Posts

জামায়াত

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

November 24, 2026
জামায়াত

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

November 24, 2026
আওয়ামী লীগ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা: রয়টার্স

November 24, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

November 24, 2026

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

November 24, 2026

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

November 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version