Wednesday, November 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

November 25, 2026
A A
নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাভেদ দিদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের অনুসারীরা ও তিনি নিজে। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আটক ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ান যুবদল নেতা নয়ন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নয়ন ও তাঁর নেতা-কর্মীরা পল্টন এলাকা থেকে জাভেদ দিদারকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিন রাতেই পুরো ঘটনার একটি ভিডিও রবিউল ইসলাম নয়ন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

৫ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাতে নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করার পর তাঁর পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান নয়ন। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

এরপর নয়নকে বলতে শোনা যায়, একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের পর ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় পাশে থাকা একজন নয়নের দিকে একটি সেদ্ধ ডিম এগিয়ে দেন। প্রথমে জাভেদ দিদার ডিম খেতে অস্বীকৃতি জানালেও নয়ন বলেন, আপনিও খান, আমিও খাই। এরপর জাভেদ দিদার ডিম খান এবং নয়নও একটি ডিম খান। এভাবে আটক নেতাকে দুটি ডিম খাওয়ানো হয় এবং শেষে একজনের কাছ থেকে পানির বোতল এনে দেওয়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, ডিম খাওয়ানোর পর জাভেদ দিদারকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন যুবদল নেতা নয়ন। এ সময় তিনি অভিযোগ করেন, গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন ওই ব্যক্তি। নয়ন বলেন, শক্তি সঞ্চয়ের জন্য দুইটা ডিম ও পানির বোতল দিয়ে সসম্মানে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে।

এ সময় নয়নের সঙ্গে থাকা নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ভিডিওতে নয়ন আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণের ভেতর কেউ নাশকতার পরিকল্পনা করলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

পরে আটক আওয়ামী লীগ নেতাকে একটি কফিশপে নিয়ে গিয়ে চেয়ারে বসান নয়ন এবং কফি খাওয়ান ও মুখে তুলে দেন। এ সময় অতীতে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের আচরণের কথা তুলে ধরে নয়ন জানান, ওই সময় তিনি একটানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন।

ভিডিওর শেষদিকে আটক ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জাভেদ দিদারের মুঠোফোন পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং কফিশপ থেকে বের করে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

আওয়ামী লীগ

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

November 25, 2026
আওয়ামী লীগ

নভেম্বরে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: উপদেষ্টা জাহেদ

November 25, 2026
প্রধান সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ আ.লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

November 25, 2026

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

November 25, 2026

নভেম্বরে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ১২১টি: উপদেষ্টা জাহেদ

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version