Wednesday, November 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

আ.লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

November 25, 2026
A A
আ.লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নয়, বরং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর রাজনৈতিক দল হিসেবে তাদের আর কোনো স্বীকৃতি নেই। দেশের জনগণও দলটিকে রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, ইতিহাসে দেখা গেছে, জার্মানির নাৎসি বাহিনীর মতো শক্তিও পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরে আসতে পারেনি।

পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে দেশে ফিরতে চান, তা দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে তাঁকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসরণ করতে হবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন ঘোষণার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কত দিন পার হবে? কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থান করে দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন। এর মাধ্যমে তাঁরা দেশে থাকা নেতাকর্মীদের প্রতারণার ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। জনগণ তাদের এ ধরনের কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না।

তিনি বলেন, অতীতে বিভিন্ন নাশকতামূলক তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে মোকাবিলা করেছে। এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ।

তিনি আরও জানান, মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভার মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতা এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ ও চূড়ান্ত করা হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকপক্ষ সন্তুষ্ট। তবে একটি মহল গুজব ছড়িয়ে শ্রমিক অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা প্রকৃত শ্রমিক নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং এসব ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবশেষে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

Related Posts

বাংলাদেশ

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

November 25, 2026
বাংলাদেশ

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

November 25, 2026
বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় বিএনপির আরও ছয় নেতার পদত্যাগের ঘোষণা

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই, ‘সরকার বদলায় নীতি বদলায় না’

November 25, 2026

আ.লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

November 25, 2026

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version