Thursday, November 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ

November 26, 2026
A A
গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলাটিতে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেছেন, এসব কর্মকাণ্ডের ফলে রেল ও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গোপালগঞ্জে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ নেমে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরে গোপালগঞ্জে এক ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। এর প্রভাবে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান।

রাশেদ খান আরও লেখেন, পেট্রল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকেন্দ্রিক বিশাল সরবরাহব্যবস্থাও নিয়মিত চালু রাখা কঠিন হয়ে পড়েছে।

সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের গোপালগঞ্জে নিরাপদ মনে করছেন না এবং তাঁদের স্বাভাবিক দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

থানায় অগ্নিসংযোগের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, থানা পুড়িয়ে দেওয়ায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না। এমনকি পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়ে যাওয়া থানাগুলোর সংস্কার কাজও শুরু করা সম্ভব হচ্ছে না।

পোস্টে রাশেদ খান দাবি করেন, পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ নানা অপরাধ-অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের কারণে গোপালগঞ্জে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ নেমে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জের অচলাবস্থা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, সাধারণ মানুষকে নিষিদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যত দ্রুত জনগণ এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে, তত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

Related Posts

বাংলাদেশ

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা

November 26, 2026
আওয়ামী লীগ

ভারত থেকে ফেরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিজ বাড়িতে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী

November 26, 2026
আওয়ামী লীগ

হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলল সরকার

November 26, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ

November 26, 2026

একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ

November 26, 2026

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version