Sunday, November 29, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

হাসিনাকে কওমী জননী উপাধি দেওয়া সেই খতিব কারাগারে

November 28, 2026
A A
হাসিনাকে কওমী জননী উপাধি দেওয়া সেই খতিব কারাগারে

​জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে (৬০) পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দিয়ে আলোচিত এই খতিবকে শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবেরুনী মীর কারাগারে পাঠানোর আদেশ দেন।

​এর আগে গত ১৯ নভেম্বর অপর একটি আদালত জিজ্ঞাসাবাদের জন্য মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. হাবিবুর রহমান। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২টা ২৫ মিনিটে মামলার বাদী এক প্রবাসী ব্যবসায়ী জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় যান। দুপুর ১২টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় আসামি মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে হাত থেকে মাইক কেড়ে নেন।

​রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, উপস্থিত মুসল্লিরা এ কাজে বাধা দিতে গেলে মুফতি রুহুল আমিনের নির্দেশে মামলার ২ নম্বর আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয়ে বাদী ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া অন্য আসামিরা তাকে পিটিয়ে আহত করেন এবং ২ নম্বর আসামি তার পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। ওই হামলায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

​উল্লেখ্য, বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার গহরডাঙ্গা গ্রামের প্রয়াত মুফতি সামছুল হকের ছেলে।

Related Posts

আওয়ামী লীগ

গোপালগঞ্জ ও ফরিদপুরে বিএনপির ওপর আ.লীগের বড় ধরনের হামলার আশঙ্কা

November 29, 2026
জামায়াত

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

November 28, 2026
আওয়ামী লীগ

শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক দ্বিধায় ভারত, সামনে যে তিনটি পথ

November 28, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা: পাসপোর্টভেদে ৩৪ দেশের তালিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’-এর সাথে গোপন যোগসাজসে হাসিনাকে ফেরানোর চেস্টা বিএনপি এমপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোপালগঞ্জ ও ফরিদপুরে বিএনপির ওপর আ.লীগের বড় ধরনের হামলার আশঙ্কা

November 29, 2026

প্রথমবারের মতো মহাসড়কে উঠানামা করলো ফরাসি রাফাল যুদ্ধবিমান

November 29, 2026

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

November 28, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version