সোমবার, জুন ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ওষুধের মূল্য নির্ধারণ হবে বৈজ্ঞানিক ও জনবান্ধব: উপদেষ্টার বিশেষ সহকারী

আগস্ট ২৬, ২০২৫
A A
ওষুধের মূল্য নির্ধারণ হবে বৈজ্ঞানিক ও জনবান্ধব: উপদেষ্টার বিশেষ সহকারী
Share on FacebookShare on Twitter

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ওষুধের মূল্য নির্ধারণে সরকার সব সময় জনগণের পক্ষেই থাকবে। তিনি পরিষ্কার করে জানান, বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য তাঁর ব্যক্তিগত মতামত, দলের অবস্থান নয়। শিল্পবান্ধব নীতি যেমন প্রয়োজন, তেমনি সরকারের প্রধান অবস্থান জনগণের স্বার্থ রক্ষা করা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য খাত নিয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরও উপস্থিত ছিলেন।

ডা. সায়েদুর রহমান বলেন, “আমরা বিজ্ঞানভিত্তিক ও বিশ্বমানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ন্যায়সংগত মুনাফার সুযোগ রেখে মানুষের জন্য ওষুধের দাম নির্ধারণ করতে চাই। হোস্টাইল হতে চাই না, তবে এ ক্ষেত্রে জনগণের স্বার্থই সর্বাগ্রে।”

আরওপড়ুন

দণ্ডপ্রাপ্ত হাসিনার ভূমিকাসহ পলাতক এনএসআই কর্মকর্তার লেখা বই বিক্রি করছে রকমারি ও বাতিঘর

গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

স্বাধীন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “দাতা সংস্থার ওপর নির্ভরশীলতা থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসছি। এ কারণে কিছু বিঘ্ন ঘটলেও আগামী দেড়-দুই মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।”

চিকিৎসকদের নিয়োগ ও পদোন্নতি বিষয়ে তিনি জানান, যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে সবাইকে পদোন্নতি দেওয়া হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া এখন বিশ্বস্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে, যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে।

আইসিইউ সংকট নিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন পরিকল্পনার অভাবে জনবল তৈরি হয়নি। এবার জরুরি সেবার জন্য নতুন কোর্স চালু হয়েছে, শিগগির ভর্তি শুরু হবে। আসলে আইসিইউ মানে শুধু একটি ইউনিট নয়, এটি পূর্ণাঙ্গ ক্রিটিক্যাল কেয়ার সেবা—এ নিয়েও আমরা কাজ করছি।”

চিকিৎসকের ফি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশে পেশাগত ফি নির্ধারিত নয়। অনেক দেশে নির্ধারিত থাকলেও এখানে দরিদ্র রোগীদের কারণে প্রশ্ন ওঠে। আলোচনার মাধ্যমে এটি নির্ধারণ করা যেতে পারে। তবে রেফারেল সিস্টেম না থাকায় মানুষ অপ্রয়োজনেও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে বেশি খরচ করছে।”

অ্যাম্বুলেন্স সেবা নিয়ে তিনি বলেন, “সিন্ডিকেটের কারণে অ্যাম্বুলেন্স খাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আসলে এগুলোর বড় অংশকে অ্যাম্বুলেন্স বলারও সুযোগ নেই। সঠিক মানদণ্ড প্রবর্তন করা হলে বর্তমানে চালু থাকা অ্যাম্বুলেন্সের ১০ শতাংশও টিকবে না।”

স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, “শিশু হাসপাতালে অনিয়মের কারণে নিয়োগ বাতিল করা হয়েছে। দুর্নীতি নয়, অনিয়ম ধরা পড়েছে। আমরা স্বচ্ছ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে ১০ হাজার পদোন্নতির কাজ চলছে এবং কোনো বঞ্চনার সুযোগ নেই।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “আগে দাতাদের অর্থে নির্ভরশীলতা ছিল, তখন অবাধে ব্যয় হতো। এখন কঠোর নজরদারির মধ্যে অর্থ ব্যবহার করা হচ্ছে। জরুরি সেবাগুলো ভিন্নভাবে পরিচালনা করা হচ্ছে এবং রাজস্ব খাতেই বেশিরভাগ কার্যক্রম চালানো হচ্ছে।”

সম্পর্কিত খবর

দণ্ডপ্রাপ্ত হাসিনার ভূমিকাসহ পলাতক এনএসআই কর্মকর্তার লেখা বই বিক্রি করছে রকমারি ও বাতিঘর
আওয়ামী লীগ

দণ্ডপ্রাপ্ত হাসিনার ভূমিকাসহ পলাতক এনএসআই কর্মকর্তার লেখা বই বিক্রি করছে রকমারি ও বাতিঘর

জুন ২৯, ২০২৬
গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
বাংলাদেশ

গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

জুন ২৯, ২০২৬
দুই মাসের নববধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রাক্তন প্রেমিক গ্রেফতার
বাংলাদেশ

দুই মাসের নববধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রাক্তন প্রেমিক গ্রেফতার

জুন ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আঞ্চলিক রাজনীতি ও বাণিজ্যের সমীকরণে কাছাকাছি আসছে ইরান-পাকিস্তান

আঞ্চলিক রাজনীতি ও বাণিজ্যের সমীকরণে কাছাকাছি আসছে ইরান-পাকিস্তান

জুন ২৯, ২০২৬
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে চার দিনে প্রায় ১,০০০ মৃত্যু

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে চার দিনে প্রায় ১,০০০ মৃত্যু

জুন ২৯, ২০২৬
বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

জুন ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০