শনিবার, মে ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আ.লীগের এমপিকে ফুল দেওয়া রিপন এখন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে

নিজস্ব প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫
A A
আ.লীগের এমপিকে ফুল দেওয়া রিপন এখন বিএনপির  সাংগঠনিক সম্পাদক পদে
Share on FacebookShare on Twitter

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের এমপিকে ফুল দেওয়া আনিসুল হক রিপন ভূঁইয়া এখন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। গত ২৪ আগস্ট উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রিপন ভূঁইয়া দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে রাজনীতি করেছেন। তিনি সাবেক এমপি আব্দুল মতিন খসরু, আবুল হাশেম খান, এম এ জাহেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। এমনকি কুমিল্লার এমপি বাহারেরও ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির একাধিক নেতা অভিযোগ করেছেন, রিপন ভূঁইয়া এক সময় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। পরে দীর্ঘ সময় আ.লীগের সঙ্গে যুক্ত থাকার পর আবার বিএনপিতে ফিরে এসে সাংগঠনিক সম্পাদক পদে আসীন হয়েছেন।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সম্রাট অভিযোগ করেন, তাকে জোর করে ফরম জমা দিতে বাধ্য করা হয়েছে। তার দাবি, রিপন বহু বছর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে মিশেছেন এবং এম এ জাহেরের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছেন।

আরওপড়ুন

রাজু ভাস্কর্যে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল; ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের ভেতরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া জানান, রিপনের আ.লীগপন্থী কার্যকলাপের প্রমাণ তারা জেলা বিএনপির নেতৃত্বের কাছেও দিয়েছেন।

এদিকে ফুল দেওয়ার বিষয়ে আনিসুল হক রিপন বলেন, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এমপিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এর বাইরে কিছু নয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, রিপন মূলত বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য সবার মতামত নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

তবে সভাপতি হাজী জসিম উদ্দীন বলেন, জাকির খানকে ফরম জমা দিতে কেউ জোর করেনি। আর আওয়ামী লীগের এমপিকে ফুল দেওয়ার প্রসঙ্গে তার কোনো মন্তব্য নেই।

সম্পর্কিত খবর

রাজু ভাস্কর্যে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল; ঢাবি শিক্ষার্থীসহ আটক ২
আওয়ামী লীগ

রাজু ভাস্কর্যে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল; ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

মে ২, ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের ভেতরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ
বিএনপি

আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের ভেতরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

মে ২, ২০২৬
‘একটা শুট করাম, একটা শুটেই পড়ে যাবে’: বিএনপি নেতার হুমকি
বিএনপি

‘একটা শুট করাম, একটা শুটেই পড়ে যাবে’: বিএনপি নেতার হুমকি

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মধ্যপ্রাচ্যে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

মে ২, ২০২৬
পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

মে ২, ২০২৬
অবশেষে নাহিদা বৃষ্টির মরদেহও শনাক্ত, হত্যাকাণ্ডের নতুন আরও কী তথ্য জানাল পুলিশ

অবশেষে নাহিদা বৃষ্টির মরদেহও শনাক্ত, হত্যাকাণ্ডের নতুন আরও কী তথ্য জানাল পুলিশ

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০