শনিবার, আগস্ট ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

আজানের শব্দকে কেন্দ্র করে বিরোধের জেরে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

আগস্ট ২৭, ২০২৫
A A
আজানের শব্দকে কেন্দ্র করে বিরোধের জেরে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরের জাজিরায় মসজিদের ভোরের আজান ও বয়ানকে কেন্দ্র করে বিরোধের জেরে খবির সরদার (৫৫) নামে এক মুসল্লি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি গ্রামে। নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে আলমাস সরদার অভিযোগ করেন, ভোরে আজান ও বয়ান দেওয়ায় তার ঘুম ভেঙে যায়। এ নিয়ে তিনি মসজিদের ইমামকে হুমকি দেন। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ার পর মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে। এরপর থেকেই আলমাস সরদার ক্ষোভে ফুঁসছিলেন।

মঙ্গলবার রাতে আলমাস সরদার নিজ দলবল নিয়ে বের হন। পথে মসজিদ কমিটির সদস্য খবির সরদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বুকে ছুরিকাঘাত করেন এবং সড়কের পাশের একটি পুকুরে ফেলে দেন, অভিযোগে বলা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্রামের প্রবীণ আব্দুল কুদ্দুস মাদবর বলেন, খবির সরদার শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং মসজিদের সব কাজে এগিয়ে আসতেন। আজান ও বয়ানের মতো ধর্মীয় বিষয় নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড গ্রামবাসীর জন্য লজ্জাজনক।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার জানান, আজানের শব্দ নিয়ে আলমাস সরদারের আপত্তি ছিল। জিডি করার পর থেকেই সে বিরোধিতায় লিপ্ত হয় এবং খবির সরদারকে হত্যা করে তার মধ্যে কোনো ধর্মীয় মূল্যবোধ নেই, তা প্রমাণ করেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, একজন মুসল্লির হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬
বাংলাদেশ

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
জামায়াত

হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

জুলাই ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

আগস্ট ১, ২০২৬

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version