সোমবার, মে ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

র‍্যাব বিলুপ্তসহ অন্তর্বর্তী সরকারের কাছে ১০ দফা দাবি জানালো অধিকার

- তুহিন সিরাজী
আগস্ট ২৯, ২০২৫
A A
র‍্যাব বিলুপ্তসহ অন্তর্বর্তী সরকারের কাছে ১০ দফা দাবি জানালো অধিকার
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে মানবাধিকার সংগঠন অধিকার এক বিবৃতি প্রকাশ করেছে। এতে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে সংগঠনটি র‍্যাব বিলুপ্তসহ ১০ দফা দাবি উত্থাপন করে।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

সব গুমের ঘটনায় স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত।

নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে জাতীয় কৌশল ও নীতিমালা প্রণয়ন।

গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার।

নিখোঁজদের পরিবারের জন্য Certificate of Absence প্রদান ও তাদের ব্যাংক হিসাব-সম্পদ ব্যবহারের সুযোগ নিশ্চিতকরণ।

ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে আইনগত ব্যবস্থা।

সাক্ষী ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতে সুরক্ষা আইন প্রণয়ন।

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধন বা বাতিল।

গুম ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তি।

প্রমাণ ধ্বংসে জড়িতদের বিচারের আওতায় আনা।

দ্রুত, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়া বাস্তবায়ন এবং ICPPED চুক্তি কার্যকর করা।

বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বিরোধী নেতাকর্মী ও ভিন্নমতাবলম্বীদের ডিএসআই ও র‍্যাবের অবৈধ বন্দিশালায় আটকে রেখে নির্যাতন চালানো হতো। অনেকে এখনও নিখোঁজ, আবার কেউ ফিরে এলেও মিথ্যা মামলায় হয়রানির শিকার কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

অধিকার জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন গুম না ঘটলেও বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তাই রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকার-এর প্রেসিডেন্ট ড. তাসনিম সিদ্দিকী। উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ অন্যান্য অতিথি। বিবৃতি পাঠ করেন সংগঠনটির সিনিয়র রিসার্চার তাসকিন ফাহমিনা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জকসু নেতাকে চড় দিয়ে ছাত্রদল নেত্রী বহিষ্কার

মে ৪, ২০২৬
বাংলাদেশ

ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরনো ছবি ভাইরাল

মে ৩, ২০২৬
বাংলাদেশ

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

মে ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • আত্মগোপনে থেকেও বাঁচতে পারেননি বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী নজরুল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জকসু নেতাকে চড় দিয়ে ছাত্রদল নেত্রী বহিষ্কার

মে ৪, ২০২৬

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

মে ৪, ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা

মে ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version