মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

নির্বাচনি জোট জামায়াতকে বাদ দিয়ে নয়: চরমোনাই পীর

আগস্ট ৩১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের (২০২৪) ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে দেশে এখন নির্বাচনি হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে।

বাংলাদেশের একটি জাতীয় দৈনিক চরমোনাই পীরের সাক্ষাৎকার নেন।

সাক্ষাৎকারে নির্বাচনি জোটে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে নয়, তাদের নিয়েই ইসলামি দলগুলোর মধ্যে একটা ‍বৃহত্তর জোট হতে পারে- এমন ইঙ্গিত দিয়েছেন চরমোনাই পীর।

চরমোনাই পীরের কাছে প্রশ্ন ছিল- ইসলামি দলগুলোর আলোচিত একটি জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। তা আলোর মুখ দেখবে তো? জবাবে মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ইনশাআল্লাহ ইসলামি দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে।’

জামায়াতকে সঙ্গে নিয়ে ভোটের জোটে অধিকাংশ ইসলামি দলের অমত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সত্য নয়। অধিকাংশ ইসলামি দলই জামায়াতকে সঙ্গে নিয়েই বৃহত্তর নির্বাচনি সমঝোতায় একমত। সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামি দল আগে দীর্ঘদিন জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে।’

চরমোনাই পীরের কাছে জানতে চাওয়া হয় যে, জামায়াতকে বাদ দিয়ে অন্য সব ইসলামি দল মিলে আপনার নেতৃত্বে অন্য একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে। আপনারা বেশ কিছু বৈঠকও করেছেন। আসলে বিষয়টি কী? জবাবে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে নয়। এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামি দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল। যেটি বৃহত্তর নির্বাচনি সমঝোতার একটা অংশ।’

এ পর্যায়ে চরমোনাই পীরের কাছে আরও জানতে চাওয়া হয় যে, জামায়াতের সঙ্গে জোটের আলোচনা এলেই আপনারা বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসেন। শোনা যাচ্ছে, এই একটি কারণেই অতীতে সম্ভাবনাময় বহু জোট অঙ্কুরে বিনাশ হয়েছে। এ কথার সত্যতা কতটুকু? জবাবে মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে মুজাদ্দিদিপন্থায় সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামায়াতে ইসলামীর পথ চিন্তাগতভাবে ভিন্ন রকম। জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশলের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে। এ ভিন্নতা নিয়েও অতীতে রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য ও সমঝোতা হয়েছে। জোট বিনাশ হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা ভুল।’

আপনারা তো ২০০১ সালে জাতীয় পার্টির সঙ্গে ‘ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট’ নামের একটি জোটে ছিলেন, জাতীয় পার্টির সঙ্গে কি আপনাদের আদর্শের মিল রয়েছে?- এমন প্রশ্নের উত্তরে চরমোনাই পীর বলেন, ‘সে জোট ছিল স্পষ্টভাবে ঘোষিত একটি নির্বাচনি জোট। এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই। আদর্শিক জোট ও নির্বাচনি জোট বা সমঝোতার মধ্যে পার্থক্য বুঝতে হবে।’

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
বিএনপি

জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!

আগস্ট ২৫, ২০২৬
জামায়াত

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version