শনিবার, মে ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি আর ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দেবে বেলজিয়াম

- তুর্জ খান
সেপ্টেম্বর ২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চলতি মাসের শেষের দিকে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রকে বেলজিয়াম স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট।

মঙ্গলবার (২ আগস্ট) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বলেছেন, ‘জাতিসঙ্ঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম এবং ইসরাইলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

তিনি বলেন, তারা ইসরাইলের ওপর ১২টি নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ‘ইসরাইলি কোম্পানিগুলোর সাথে সরকারি ক্রয়নীতির পুনর্মূল্যায়ন’।

বেলজিয়ামের মধ্যপন্থী খ্রিস্টান ডেমোক্র্যাট দলের সদস্য প্রিভোট বলেন, ‘ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে’ বেলজিয়াম এই ঘোষণা দিচ্ছে।

তিনি আরো বলেন, যখন গাজা থেকে শেষ পণবন্দী মুক্তি পাবেন এবং ‘ফিলিস্তিন পরিচালনায় হামাসের আর কোনো ভূমিকা থাকবে না’, তখনই কেবল আনুষ্ঠানিকভাবে দেয়া হবে স্বীকৃতি।

বেলজিয়ামের বার্তাসংস্থা বেলগার তথ্যমতে, ফ্লেমিশ জাতীয়তাবাদী দলের সদস্য ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার গত মাসে বলেছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি কঠোর শর্ত দেয়া উচিত।

এর আগে, জুলাইয়ের শেষের দিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছিলেন, চলতি মাসের শেষের দিকে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) জন্য বিশ্ব নেতারা যখন মিলিত হবেন তখন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স।

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিনের স্বীকৃতি সংক্রান্ত বৈঠকের যৌথ আয়োজন করবে। অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যও জানিয়েছে, তারা এই মাসে ফিলিস্তিনকে শর্তসাপেক্ষে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

মে ২, ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

মে ২, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই; হুঁশিয়ারি গালিবাফের

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

“যাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক ভালো” বলে কটাক্ষ বিএনপি নেত্রী নিলোফারের

মে ২, ২০২৬

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

মে ২, ২০২৬

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version