বুধবার, জুন ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ভারত যেভাবে সীমান্তে পুশ ইন করছে তা ঠিক নয়: খলিলুর রহমান

মে ৮, ২০২৫
A A
ভারত যেভাবে সীমান্তে পুশ ইন করছে তা ঠিক নয়: খলিলুর রহমান
Share on FacebookShare on Twitter

ভারত যেভাবে সীমান্তে পুশ ইন করছে তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্ত জোরপূর্বক প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। এদের মধ্যে কোনো বাংলাদেশি থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় মাধ্যমে গ্রহণ করবে ঢাকা। তবে এভাবে নয়। ভারত যেভাবে পুশ ইন করছে তা সঠিক নয়।’

বুধবার খাগড়াছড়িতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলা প্রশাসন জানায়, মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন।

এর মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। তাদেরকে দাবি, গুজরাট থেকে উড়োজাহাজে করে সীমান্তে এনে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায়। আটককৃতরা বাংলা ভাষাভাষী।

একই দিন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে আট বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করছে বিজিবি।

আর কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকে রোহিঙ্গা।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘কুড়িগ্রাম ও খাগড়াছড়ি দিয়ে কয়েকজনকে পুশইন করার যে খবর আসছে বাংলাদেশ তা যাচাই করবে। শুধু বাংলাদেশের নাগরিক হলে আমরা নেবো। বিষয়টি দিল্লীকে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধার মানব কঙ্কাল, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা ঢাকায়

জুন ২৪, ২০২৬
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: পেজেশকিয়ান

জুন ২৪, ২০২৬
প্রধান সংবাদ

ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা!

জুন ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধার মানব কঙ্কাল, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা ঢাকায়

জুন ২৪, ২০২৬

ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: পেজেশকিয়ান

জুন ২৪, ২০২৬

ইউরোপে তালেবানের বড় কূটনৈতিক সাফল্যের দাবি

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version