সোমবার, আগস্ট ৩১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

শহরের তুলনায় গ্রামে শিশু দারিদ্র্যের হার দ্বিগুণেরও বেশি

জিইডির মাসিক ইকোনমিক আপডেট আউটলুক

মে ৮, ২০২৫
A A
শহরের তুলনায় গ্রামে শিশু দারিদ্র্যের হার দ্বিগুণেরও বেশি
Share on FacebookShare on Twitter

জাতীয় পর্যায়ে দেশে শিশু দারিদ্র্যের হার প্রায় ১৬ দশমিক ৪৯ শতাংশ। শহরের তুলনায় গ্রামে শিশু দারিদ্র্যের হার দ্বিগুণেরও বেশি। গ্রামীণ এলাকায় শিশু দারিদ্র্যের হার ২০ দশমিক ১৫ শতাংশ; অন্যদিকে শহরাঞ্চলের ৮ দশমিক ২২ শতাংশ শিশু দারিদ্র্যের সঙ্গে বসবাস করে। বুধবার এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মাসিক ইকোনমিক আপডেট ও আউটলুক প্রকাশ করে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। সেখানে এসব তথ্য তুলে ধরা হয়।

একনেক ব্রিফিং শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে আলাদা ব্রিফিং করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। তিনি জানান, সম্প্রতি জিইডি এবং ইউনিসেফের এক গবেষণা প্রতিবেদনে বাংলাদেশে শিশু দারিদ্র্যের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ‘শহর-গ্রাম বৈষম্য : বাংলাদেশে শিশু দারিদ্র্যের তুলনামূলক বিশ্লেষণ, মৌলিক পরিষেবা এবং সামাজিক অবকাঠামোতে প্রবেশাধিকার’ শীর্ষক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে।

গবেষণায় দেখা যায়, বয়সের ভিত্তিতেও শিশু দারিদ্র্যের হারে ভিন্নতা রয়েছে। শূন্য থেকে পাঁচ বছর বয়সি শিশুরা সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার, যাদের মধ্যে এই হার ১৮ দশমিক ২ শতাংশ। এরপর ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের মধ্যে দারিদ্র্যের হার ১৬ দশমিক ৭ শতাংশ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে তা আরও কমে ১৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। তবে উদ্বেগের বিষয়, সব বয়স গ্রুপ গ্রামীণ এলাকায় শিশু দারিদ্র্যের হার শহরাঞ্চলের চেয়ে অনেক বেশি। শূন্য থেকে পাঁচ বছর বয়সি শিশুদের মধ্যে গ্রামীণ দারিদ্র্যের হার ২১ দশমিক ৪৪ শতাংশ, ৬ থেকে ১৪ বছর বয়সিদের মধ্যে ২০ দশমিক ৬৩ শতাংশ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে ১৬ দশমিক ৫৬ শতাংশ। এই চিত্র শিশুর মৌলিক চাহিদা ও পরিষেবা প্রাপ্তিতে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়, যা লক্ষ্যভিত্তিক দারিদ্র্য বিমোচন কর্মসূচির প্রয়োজনীয়তা তুলে ধরে। শুধু তাই নয়, শিশু দারিদ্র্যের হারে উলে­খযোগ্য আঞ্চলিক বৈষম্যও দেখা গেছে। রংপুর বিভাগে শিশু দারিদ্র্যের হার সর্বোচ্চ, যা ২৯ দশমিক ৯৯ শতাংশ। এরপরই রয়েছে ময়মনসিংহ বিভাগ, যেখানে এই হার ২৪ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে ঢাকা বিভাগে শিশু দারিদ্র্যের হার সবচেয়ে কম, মাত্র ৯ দশমিক ৪৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এই হার তুলনামূলকভাবে কম, ১১ দশমিক ৯২ শতাংশ।

আরওপড়ুন

সরকারকে ব্যর্থ প্রমাণে প্রশাসনের একটি অংশ তৎপর: শাহাদাত হোসেন সেলিম: এমপি

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

এদিকে জিইডির প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে যে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে, এর প্রধান কারণ চালের দাম। মোট খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধিতে চালের দামের অবদান ৩৪ দশমিক ১৪ শতাংশ। মাছের বিশেষ করে ইলিশের দামের অবদান ২৭ দশমিক ০৫ শতাংশ, শাকসবজির ১৪ দশমিক ২০ শতাংশ এবং ফলের অবদান ১০ দশমিক ৯৩ শতাংশ। সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধিতে চালের দামে অবদান ১৪ দশমিক ৬২ শতাংশ, মাছের ১১ দশমিক ৫৮ শতাংশ, শাকসবজির ৬ দশমিক ০৮ শতাংশ এবং ফলের অবদান ৪ দশমিক ৬৮ শতাংশ।

সম্পর্কিত খবর

সরকারকে ব্যর্থ প্রমাণে প্রশাসনের একটি অংশ তৎপর: শাহাদাত হোসেন সেলিম: এমপি
বাংলাদেশ

সরকারকে ব্যর্থ প্রমাণে প্রশাসনের একটি অংশ তৎপর: শাহাদাত হোসেন সেলিম: এমপি

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সব রাজনৈতিক দলের আবেদন
বাংলাদেশ

আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক

৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক

আগস্ট ৩১, ২০২৬
সরকারকে ব্যর্থ প্রমাণে প্রশাসনের একটি অংশ তৎপর: শাহাদাত হোসেন সেলিম: এমপি

সরকারকে ব্যর্থ প্রমাণে প্রশাসনের একটি অংশ তৎপর: শাহাদাত হোসেন সেলিম: এমপি

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০