সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

‘মোদি চোর, বিজেপি চোর, সবাই স্লোগান দাও’ : মমতা

- তুর্জ খান
সেপ্টেম্বর ৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাকে ঘিরে ব্যাপক হট্টগোল হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায়।

বাংলা ও বাঙালি নিয়ে বৃহস্পতিবার আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিতে উঠলে উত্তাল হয়ে উঠে বিধানসভার বিশেষ অধিবেশন। তুমুল হইহট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। এর প্রতিবাদ করতে নামে তৃণমূলও। পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিজের আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন খোদ মুখ্যমন্ত্রী।

সাসপেন্ড করা হয় একাধিক বিজেপি বিধায়ককে। অধিবেশন থেকে বহিষ্কৃত বিজেপি বিধায়কদের সঙ্গে কার্যত খন্ডযুদ্ধ শুরু হয় মার্শালদের। বেনজির এমন উত্তেজনার মধ্যেই নিজের বক্তৃতা চালিয়ে যান মমতা, তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপিকে।বলেন বিধানসভার কালো দিন

অন্য রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে বৃহস্পতিবার আলোচনার কথা ছিলদ্দ বিধানসভায়। সেই মতো বক্তৃতা দিতে ওঠেন মমতা। সেই সময় বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। এমনকি মমতাকে লক্ষ্য করে বিজেপি বিধায়করা কাগজও ছোড়েন বলে অভিযোগ ওঠে। এর জবাবে তৃণমূলের তরফেও পাল্টা স্লোগান দেওয়া হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সবাইকে শান্ত হতে বললেও, বিজেপি বিধায়করা হাত নেড়ে, হাততালি দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন, মুখ্যমন্ত্রীকে বলতে দেবেন না তারা। সেই নিয়ে তুলকালাম শুরু হয়ে যায়। মাঝপথে বক্তৃতা থামিয়ে দিতে হয় মমতাকে। এমন পরিস্থিতিতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। ‘ভোট চোর’ বলে কটাক্ষ করেন তিনি।

তার উদ্দেশে কাগজ ছোড়া নিয়ে মমতা বলেন, “বিধানসভায় এই যে কাগজ ছুড়ছেন, তা কিন্তু অনৈতিক, অসংসদীয়, অগণতান্ত্রিক, বেআইনি। আমি যদি বাংলায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর। সবচেয়ে বড় ডাকাতের দল, দুর্নীতিবাজদের দল, ভোট চোরদের দল। বাঙালির উপর অত্যাচার চালানো, মানুষকে ভাঁওতা দেওয়া, সন্ত্রাস চালানো, অত্যাচারী দল। আমি মনে করি, বিজেপি আজ দেশের লজ্জা। তীব্র ধিক্কার জানাই আমি। বাংলা ভাষার উপর সন্ত্রাস, অত্যাচারের জন্য ধিক্কার জানাই। একটা দিন আসবে, যেদিন বাংলার মানুষ বলবেন, একটা বিজেপি-কেও এখানে দেখতে চাই না। বাংলার উপর অত্যাচার করে সবক’টা হারবে। বাংলা ভাষার উপর সন্ত্রাস চালিয়ে বাংলায় জেতা যায় না। সংসদেও একই জিনিস দেখেছি। আমাদের সদস্যদে গায়ে হাত তোলা হয়েছে, CISF, BSF ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না। কারণ এটা নবজাগরণের বাংলা, নেতাজি, রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ, বিবেকানন্দের বাংলা।”

তিনি বলেন, “বিজেপি বিধায়কদের ধিক্কার জানাই। নিজেদের বক্তৃতার সময়ই থাকে না। তারপরও আমার সময় কেটে সময় দিয়েছি। এরা বাংলাবিরোধী। বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার চালায়। এরা বাঙালিবিরোধী। মানুষ যাতে আমাদের কথা শুনতে না পায়, তাই এসব করছে। আমি অনেকক্ষণ ধরে শাসকদের দলের সদস্যদের শআন্ত থাকতে বলেছি। কিন্তু শান্তি রক্ষা করা দুই পক্ষের কাজ, কোনো একপক্ষের নয়।”

মমতা বলেন “এদের মতো অপদার্থ, নির্লজ্জ, অসভ্য দল জীবনে দেখিনি আমি। উল্টোপাল্টা বলে গেল নিজে। সকাল থেকে ছিল না। আমি আসার কিছুক্ষণ আগে এসেছে। আমার কণ্ঠরোধ করতে এই কর্মসূচি। ওদের নাম ডাকা হলেও বক্তৃতা করেনি। তারপরও বলতে দিতে অনুরোধ করেছিলাম। তারপর নিজেদের বক্তৃতা হয়ে যেতেই এসব…এটা বাঙালির ইস্যু, বাংলার ইস্যু, আমি বলবই। আমাকে চুপ করানো যাবে না, বাংলা, বাঙালির কণ্ঠ রোধ করা যাবে না। মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা। আর এরা হচ্ছে একটা দল, স্বাধীনতায় যাদের কোনো অবদান ছিল না। দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করছে। এরা সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দেয়, মানুষে মানুষে ভাগাভাগি করে। স্বাধীনতা আন্দোলনে বাংলার মানুষ সবচেয়ে বেশি প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেদিন বিজেপি-র লেজুড়রা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মহাত্মা গান্ধী যখন বলছিলেন ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’, এরা তখন ইংরেজদের সঙ্গে মিলে ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এরা বিশ্বাসঘাতক।”

এখানেই থামেননি মমতা। তাকে বলতে শোনা যায়, “এটা বাংলা। সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা নির্বাচিত হয়ে এসেছেন, আগামী দিন বিজেপি-র কেউ নির্বাচিত হবেন না।”

এসময়ে টাকা, অস্ত্র এবং নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি ভোটে জেতে বলেও অভিযোগ করেন মমতা। তার বক্তব্য, “লজ্জা করে না! টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে ভোট করিয়ে জিতে আসেন। আগামী দিন তাকিয়ে দেখবেন। আজ ভয় পেয়েছে। চোরের মায়ের বড় গলা। ভয় পেয়েছে বলে বাংলার মানুষকে হেনস্থা করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে।”

বিজেপি-র তরফে ফের ‘চোর’ স্লোগান শুরু হলে মমতা বলেন, “মোদি চোর, গোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, সবাই স্লোগান দাও। মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, মোদি চোর, বিজেপি চোর। সবক’টা চোর। চোরেদের দল, ডাকাতদের দল।”

বৃহস্পতিবার বাংলা সংক্রান্ত আলোচনায় মুখ্যমন্ত্রীরই মূলত বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু তাতেই বাধা দিতে শুরু করেন বিরোধীরা। দফায় দফায় বাধাপ্রাপ্ত হয় মুখ্যমন্ত্রীর ভাষণ। তিনি বিজেপি বিধায়কদের বলার অনুমতি দিতে বলেন স্পিকারকে। কিন্তু তারপরও অশান্তি জারি থাকে। এর আগে গত মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে হট্টগোলের জেরে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবারও তুমুল হট্টগোলের দায় চাপিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষদের। এরপরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নয় বিধানসভার কক্ষ। বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালদের হাতাহাতি হয়। এরপরই তৃণমূল বিধায়করাও পালটা প্রতিবাদে নামেন। বিজেপিবিরোধী স্লোগান তুলতে থাকেন। যদিও মমতার বক্তব্য শেষ হতেই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরানের নিশানায় মার্কিন রাডার: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় নতুন দুর্বলতা

মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক

‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান

মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক

এপস্টাইন গ্রুপ ইরানকে ‘৯/১১-এর মতো ঘটনায়’ ফাঁসানোর ষড়যন্ত্র করছে: দাবি লারিজানির

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের নিশানায় মার্কিন রাডার: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় নতুন দুর্বলতা

মার্চ ১৬, ২০২৬

বিএনপির এমপিকে ৩০ পার্সেন্ট দিতে অস্বীকৃতি, সন্ত্রাস বিরোধী আইনে আটক ইউপি চেয়ারম্যান

মার্চ ১৬, ২০২৬

প্রয়োজনীয়তা বিবেচনা না করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষামন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version