শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

নতুন বাংলাদেশ গঠনে চবিয়ানদের সক্রিয় ভূমিকা জরুরি: ডা. তাহের

সেপ্টেম্বর ৬, ২০২৫
A A
নতুন বাংলাদেশ গঠনে চবিয়ানদের সক্রিয় ভূমিকা জরুরি: ডা. তাহের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রধান শিক্ষা ও গবেষণা কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চপর্যায়ের দায়িত্ব পালন করছেন। নতুন বাংলাদেশ গঠনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদেরকে একটি ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে।

শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ঢাকায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমমনা সাবেক শিক্ষার্থীদের (চবিয়ান) উদ্যোগে আয়োজিত ‘চবিয়ান মিলন মেলায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডা. এইচ এম হামিদুর রহমান আযাদ। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যাপক নুরুল আমীন, সাবেক চাকসু এজিএস মহিউদ্দিন ফারুক, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ড. আব্দুল মান্নান, বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা, নয়াদিগন্তের নির্বাহী পরিচালক মাসুমুর রহমান খলিলী, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক সভাপতি ও সেক্রেটারিরা।

প্রধান বক্তা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও ভালোবাসার কেন্দ্র। সাবেক ছাত্রদের উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অবদান রাখা।”

হামিদুর রহমান আযাদ বলেন, “অनेक ঐতিহ্য ও গৌরবের স্মৃতিতে ভরপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের অহংকার। প্রাচ্যের রাণী হিসেবে খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশ ও বিদেশে ছড়িয়ে আছে এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতেও তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং বর্তমান ছাত্রদের সাফল্যে অবদান রাখবে।”

সভাপতির বক্তব্যে মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, “সাবেক চবিয়ানদের এই আয়োজন আমাদের আবেগে আপ্লুত করেছে। এটি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করবে।”

সম্পর্কিত খবর

বিএনপি

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

জুন ১৯, ২০২৬
বিএনপি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতা ও এমপির বিরুদ্ধে

জুন ১৮, ২০২৬
জামায়াত

জামায়াত নেতা এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

জুন ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

জুন ১৯, ২০২৬

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান

জুন ১৯, ২০২৬

ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version