Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

ডাকসু নির্বাচন: ৮ কেন্দ্রে ৮১০ বুথ, প্রতিজন ভোটারের জন্য সময় ১০ মিনিট

September 7, 2025
A A
ডাকসু নির্বাচন: ৮ কেন্দ্রে ৮১০ বুথ, প্রতিজন ভোটারের জন্য সময় ১০ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবারও ৮টি কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। তবে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে বুথের সংখ্যা বাড়িয়ে ৮১০ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের সংখ্যা ৮টিই থাকবে। তবে বুথের সংখ্যা প্রথমে ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করা হয় এবং পরবর্তীতে তা ৮১০-তে উন্নীত করা হয়েছে। চিফ রিটার্নিং অফিসার জানান, এ বুথ ব্যবস্থা অনুযায়ী সব ভোটার একসঙ্গে উপস্থিত হলেও এবং প্রতিজন গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকাল ৪টার মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে।

ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নিয়মিত শিডিউলের পাশাপাশি বিশেষ বাস চলবে, তবে শিক্ষার্থীদের সর্বশেষ বাসের সময় জেনে নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। একইসঙ্গে জানানো হয়, বিকাল ৪টার মধ্যে যারা কেন্দ্রে লাইনে উপস্থিত থাকবেন, তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

নির্বিঘ্ন ভোটগ্রহণের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন আগে থেকেই কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। গত ২৭ আগস্ট ছাত্রদল–সমর্থিত প্যানেল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ দাবি উত্থাপন করে। পরে অন্য প্যানেলের প্রার্থীরাও একই দাবি জানান। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রেখে কেবল বুথ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

৮টি ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট হলসমূহ

১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল)

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ হল

  • অমর একুশে হল

  • ফজলুল হক মুসলিম হল

২. শারীরিক শিক্ষা কেন্দ্র

  • জগন্নাথ হল

  • শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

  • সলিমুল্লাহ মুসলিম হল

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)

  • রোকেয়া হল

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র

  • বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল

  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

৫. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং কক্ষ)

  • স্যার এ এফ রহমান হল

  • হাজী মুহম্মদ মুহসীন হল

  • বিজয় একাত্তর হল

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

  • সূর্যসেন হল

  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

  • কবি জসীম উদ্দীন হল

  • শেখ মুজিবুর রহমান হল

৭. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র (নতুন)

  • কবি সুফিয়া কামাল হল

৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ কেন্দ্র (নতুন)

  • শামসুন নাহার হল

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

October 18, 2026

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

October 18, 2026

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version