শনিবার, আগস্ট ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বিবিধ

খেলাপির দায়ে প্রিমিয়ার ব্যাংকের পরিচালক পদ হারালেন নাহিয়ান

মে ৮, ২০২৫
A A
খেলাপির দায়ে প্রিমিয়ার ব্যাংকের পরিচালক পদ হারালেন নাহিয়ান
Share on FacebookShare on Twitter

ঋণখেলাপি হওয়ায় পদ হারিয়েছেন বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের পরিচালক শাহ মো. নাহিয়ান হারুন। তার মালিকানাধীন রাজবীথি ট্রাভেলস লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংকে খেলাপি হয়েছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক তার বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করেছে। বাংলাদেশ ব্যাংক নাহিয়ান হারুনকে ঋণ পরিশোধে দুই মাস সময় দিলেও তিনি ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছেন। এর ফলে প্রিমিয়ার ব্যাংক থেকে তার পরিচালক পদ শূন্য করা হয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১–এর ১৭ ধারার আওতায় প্রদত্ত নোটিসের শর্ত অনুযায়ী নোটিস গ্রহণের দুই মাসের মধ্যে শাহ মো. নাহিয়ান হারুন নোটিসে উল্লিখিত অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ৪ মে থেকে প্রিমিয়ার ব্যাংকে তার পরিচালক পদ শূন্য হয়ে গেছে। নোটিসে উল্লিখিত স্ট্যান্ডার্ড ব্যাংক পাওনা আদায়ে ব্যাংক–কোম্পানি আইন, ১৯৯১–এর ১৭(৫) ধারার বিধান কার্যকর হবে। ১৭(৫) ধারা অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকে থাকা তার শেয়ার বিক্রি করে অন্য ব্যাংকের ঋণ শোধ করা যাবে। অর্থাৎ, প্রিমিয়ার ব্যাংকে থাকা তার শেয়ার বিক্রি করে ঋণের সমপরিমাণ টাকা নিতে পারবে স্ট্যান্ডার্ড ব্যাংক।

এ বিষয়ে জানতে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবু জাফরকে ফোন করা হলে তিনি কল ধরেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলে সিন করেও উত্তর দেননি।

জানা গেছে, রাজবীথি ট্রাভেলস লিমিটেডের এমডি শাহ মো. নাহিয়ান হারুন। এটি স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহক। এই গ্রাহকের অনুকূলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণ রয়েছে প্রায় ৫ কোটি টাকা, যা খেলাপি হয়ে পড়েছে। তিনি বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের পরিচালক। তবে ব্যাংকের ওয়েবসাইট থেকে এখনো শাহ মো. নাহিয়ান হারুনের নাম বাদ দেওয়া হয়নি। এছাড়া তিনি আলোচিত রেইনট্রি হোটেল ও নাভস্টার শিপিং লিমিটেডের চেয়ারম্যান।

শাহ মো. নাহিয়ান হারুন আওয়ামী লীগের সাবেক বজলুল হক হারুনের (বিএইচ হারুন) ছেলে। বিএইচ হারুন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন। খলিলুর রহমানের টাকা আত্মসাতের অভিযোগে বিএইচ হারুন ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান পদ হারান। পরে ওই ব্যাংকের পরিচালক হন তার ছেলে নাহিয়ান হারুন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্যও ছিলেন নাহিয়ান।

ঋণের বিষয়ে জানতে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হাবিবুর রহমান আমার দেশকে বলেন, ‘তার চারটি প্রতিষ্ঠান ২৪ কোটি টাকার ঋণ নেয়। বর্তমানে এসব ঋণের স্থিতি ৭০ কোটি টাকা। ঋণ পরিশোধ না করার কারণে একটি প্রতিষ্ঠান খেলাপি করা হয়েছে। ব্যাংক তাগাদা দিলেও টাকা দিচ্ছে না। এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত দিয়েছে, তাই প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তার শেয়ার বিক্রি করে ঋণের টাকা আদায় করা হবে।’

সম্পর্কিত খবর

ফিচার

শপিংমলের বিলেই লুকিয়ে আছে মরণব্যাধি রোগ, জেনে নিন কীভাবে

নভেম্বর ২১, ২০২৫
রাজনীতি

এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?

নভেম্বর ১৯, ২০২৫
রাজনীতি

বিএনপির দুই গ্রুপের একইস্থানে সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

নভেম্বর ১৯, ২০২৫

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

আগস্ট ১, ২০২৬

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version