বুধবার, আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ভারত থেকে আসা কাঁচা মরিচ বোঝাই ট্রাকে মিলল অস্ত্র ও গুলি : দুই ভারতীয় আটক

সেপ্টেম্বর ৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ভারত থেকে বাংলাদেশে আসা মরিচ বোঝাই ভারতীয় ট্রাকে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় ট্রাকচালকসহ ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

রবিবার দুপুরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে অস্ত্রটি উদ্ধারের সময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয় বলে যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন।

৪৯ বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে কাঁচা মরিচ নিয়ে আসা ট্রাকটি (নম্বর CG04PU5288) বাংলাদেশে প্রবেশ করলে, বিজিবির টহলদল মেইন পিলার ১৮/৩-এস হতে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্রাকটি তল্লাশি করে। এ সময় ট্রাকচালকের দেহ তল্লাশির মাধ্যমে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ভারতীয় নাগরিকরা হলো— গুরজীত সালুজা ও রাম দাস নাওয়াদি। উদ্ধার অস্ত্র ও গুলির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩ হাজার ৭২০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘দীর্ঘদিন ধরেই সীমান্তে অস্ত্র, মাদক, স্বর্ণ, রুপি, হুন্ডি ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে আজকের এ সাফল্য। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এই ঘটনা আবারও প্রমাণ করে যে সীমান্ত দিয়ে শুধুমাত্র পণ্য নয়, অস্ত্র ও অবৈধ মালামাল পাচারেরও চেষ্টা চালানো হচ্ছে, যার বিরুদ্ধে বিজিবি’র তৎপরতা দৃঢ় ও ধারাবাহিক।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব—সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতা

আগস্ট ২৬, ২০২৬
আন্তর্জাতিক

মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পড়ার রিট আবেদন খারিজ করে দিল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব—সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতা

আগস্ট ২৬, ২০২৬

‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

আগস্ট ২৬, ২০২৬

মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পড়ার রিট আবেদন খারিজ করে দিল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version