Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

রাকসুতে শিবিরের প্যানেলে হিন্দু ধর্মালম্বী সুজন

September 9, 2025
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানতে চাইলে সুজন চন্দ্র বলেন, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ হলো তাদের আদর্শ ও নীতিবোধ আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করে। দেশ ও জাতির কল্যাণে তাদের দায়বদ্ধতা আমাকে আকৃষ্ট করেছে।

তিনি আরও বলেন, আমাদের এ প্যানেলে থাকছে যোগ্য ও মেধাবী প্রার্থীদের সমন্বয়, যাদের রয়েছে সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি। তাদের ব্যবহার ভদ্র ও মার্জিত। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, এই প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরাও এ প্যানেলকে বেছে নিবে।

প্যানেল থেকে নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করবেন জানিয়েছেন সুজন চন্দ্র। তিনি বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের কন্ঠস্বর হয়ে রাকসুতে আওয়াজে তোলা। এই অধিকার আদায়ের প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের অধিকার নিয়েই সোচ্চার থাকবো। ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের মতের প্রতিফলন করাই হবে আমার অন্যতম প্রধান কাজ।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবির। প্যানেলের নাম দেওয়া হয় ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। এ প্যানেলে রয়েছে তিনজন নারী প্রার্থী, একজন হিন্দু ধর্মাবলম্বী, জিএস পদে সাবেক সমন্বয়ক, একজন সাংবাদিকসহ আরও কয়েকজনকে নিয়ে শিবির এই সম্মিলিত জোট করেন।

Related Posts

বাংলাদেশ

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

October 18, 2026
বাংলাদেশ

দেশদ্রোহীতার অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান কাতারে আটক

October 18, 2026
জামায়াত

গোপনে সহায়তা নিলেও প্রকাশ্যে দেয়া জামায়াতের সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার স্ত্রী

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

October 18, 2026

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি কেতাবচি

October 18, 2026

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version