Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

বান্ধবীর ব্যালটে ‘ক্রস’ দেওয়ার অভিযোগ রুপাইয়ার, পাতানো ষড়যন্ত্র দাবি করেছে শিবির

September 9, 2025
A A
বান্ধবীর ব্যালটে ‘ক্রস’ দেওয়ার অভিযোগ রুপাইয়ার, পাতানো ষড়যন্ত্র দাবি করেছে শিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন টিএসসি কেন্দ্রের ক্যাফেটেরিয়া কক্ষে আগেই ‘ক্রস’ চিহ্ন দেওয়া একটি ব্যালট পাওয়ার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ও ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

শিবির সমর্থিত প্যানেল অভিযোগটিকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে করা একটি ষড়যন্ত্র বলে দাবি করেছে।

রুপাইয়া দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের জানান, তিনি ও তার এক বান্ধবী একসঙ্গে ভোট দিতে যান। ভোটকেন্দ্রের এক নম্বর টেবিল থেকে বান্ধবীকে যে ব্যালট দেওয়া হয়, সেটিতে আগেই ক্রস চিহ্ন দেওয়া ছিল শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে। বিষয়টি পোলিং কর্মকর্তাদের জানালে তারা জানিয়েছেন, এটি ওই শিক্ষার্থীর ভুলও হতে পারে।

দায়িত্বপ্রাপ্ত পোলিং কর্মকর্তা রুমানা পারভীন এ্যানী বলেন, “ওই শিক্ষার্থী ব্যালট নিয়ে বুথে প্রবেশ করার পর খুব অল্প সময়ের মধ্যে বের হয়ে এসে অভিযোগ করেছেন। পরে সব ব্যালট পরীক্ষা করা হয়েছে, কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। অভিযোগকারীকে একটি নতুন ব্যালট দেওয়া হয়েছে। ঘটনাটি শিক্ষার্থীর ভুলও হতে পারে।” তিনি আরও জানান, সকালে ব্যালট বাক্স খোলা ও সিলগালা করার সময় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা, পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেন, “একটি পক্ষ নির্বাচনি প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। একুশে হলে ছাত্রদলের পক্ষে ক্রস চিহ্ন দেওয়া ব্যালট পাওয়া গেছে, এখন টিএসসিতেও একই অভিযোগ উঠছে। যারা এতে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. নাসরিন সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রতিটি বুথ সিসিটিভির আওতায় আছে এবং শিক্ষার্থী বুথে প্রবেশ করার পর অভিযোগ করার কারণে ফুটেজ পরীক্ষা করে বিষয়টি যাচাই করা হচ্ছে। তিনি বলেন, “অভিযোগকারী ব্যালট হাতে নিয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক সমাধান সম্ভব হতো। বুথে প্রবেশের পর ফিরে এসে অভিযোগ করার সুযোগ নেই। তারপরও নতুন ব্যালট দেওয়া হয়েছে। ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন অভিযোগ আনা হতে পারে।”

ঘটনার পর দুপুরে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্রের ভেতরে প্রবেশ করে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ৩টা ১০ মিনিটে অনিয়মের অভিযোগ জানাতে সিনেট ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

নির্বাচন চলাকালীন এ ধরনের ঘটনা ভোটের পরিবেশকে প্রভাবিত করছে বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে এবং নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করা হবে।

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

October 18, 2026

গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছে করে লক্ষ্যবস্তু করত ইসরায়েল

October 18, 2026

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version